দাকোপে দেড় ঘন্টায় ১৩ টি গরুর মৃত্যু, ‘পানিতে বিষ’ – দৈনিক গণঅধিকার

দাকোপে দেড় ঘন্টায় ১৩ টি গরুর মৃত্যু, ‘পানিতে বিষ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৪ | ৯:৩৭
খুলনার দাকোপ উপজেলার ধোপাদী গ্রামের মাঝবিল পাড়ায় হঠাৎ ১৩টি গরু মারা গেছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। এছাড়া উপজেলার কৈলাশগঞ্জ, লাউডোব, বাজুয়া ও বাণীশান্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অনেকগুলো গরু অসুস্থ হয়েছে। ঘূর্ণিঝড় রিমাল আঘাতের পর জোয়ারের পানিতে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে প্রাণিসম্পদ বিভাগ। স্থানীয় সূত্রে জানা গেছে, ধোপাদী গ্রামের মাঝবিল পাড়ায় সুনীল মণ্ডলের ৫টি, পরিমল মিস্ত্রির ৪টি ও আর দুই কৃষকের চারটিসহ ১৩টি গরু মারা গেছে। এর মধ্যে পাঁচটি বড় ও বাকিগুলো বাছুর। সুনীল মণ্ডল ও পরিমল মিস্ত্রি জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে বিলে ঘাস ও পানি খেয়ে গরুগুলো গোয়ালে ফিরে আসে। এরপর ১০টা থেকে বেলা ১১টার মধ্যে সেগুলো মারা যায়। খবর পেয়ে প্রাণিসম্পদ দফতরের কর্মকর্তারা বাড়িতে এসেছেন। তারা আপাতত বিলে বা তরমুজ ক্ষেতে গরু চরানো থেকে বিরত থাকতে বলেছেন। জনসচেতনতার জন্য এলাকায় মাইকিং করছে প্রাণিসম্পদ দফতর। স্থানীয় খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর ব্যাপক বৃষ্টিতে বিভিন্ন বিলে পানি জমেছে। তরমুজ চাষে ব্যবহৃত দানাদার কীটনাশক গলে পানি বিষাক্ত হতে পারে, অথবা কীটনাশকের অব্যবহৃত প্লাস্টিক বোতল বা প্যাকেট থেকেও পানি বিষিয়ে উঠে গরুগুলোর মৃত্যু হতে পারে। প্রাণিসম্পদ বিভাগ বলছে, বৃষ্টির পর কাঁচা ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। এসব কাঁচা ঘাসে নাইট্রোজেনের বিষক্রিয়ায় গরু মারা যেতে পারে। কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) অশোক কুমার গাইন বাংলা ট্রিবিউনকে বলেন, এক ঘণ্টার ব্যবধানে ১৩টি গরু মারা গেছে। আশপাশের গ্রামেও অসুস্থ হয়ে মারা যাচ্ছে। জোয়ারের পানি এখনও বিলে জমে আছে। সেগুলো পান করায় এমনটি হতে পারে। ওসব পানি নিষ্কাশনের চেষ্টা চলছে। দাকোপ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বঙ্কিম কুমার হালদার বলেন, অনেক দিন পর বৃষ্টি হলে পানি পেয়ে ঘাস দ্রুত বেড়ে ওঠে। যেসব ঘাস পানিতে ডুবে থাকে, তা থেকে বিষক্রিয়া হতে পারে। মারা যাওয়া গরুগুলোর ক্ষেত্রে এটাই হয়েছে বলে মনে হচ্ছে। তরমুজ চাষে কীটনাশক ব্যবহারের প্রভাবও থাকতে পারে। আমরা নমুনা সংগ্রহ করে তদন্ত করবো।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।