নিয়োগ নিয়ে বিরোধ আদালত প্রাঙ্গনে ছুরিঘাতে হত্যা – দৈনিক গণঅধিকার

নিয়োগ নিয়ে বিরোধ আদালত প্রাঙ্গনে ছুরিঘাতে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৩ | ৫:৪৮
হবিগঞ্জের আদালত প্রাঙ্গণে শিক্ষককে ছুরিকাঘাত করেছেন স্কুলের প্রতিষ্ঠাতা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্কুলের প্রতিষ্ঠাতা আবুল হাসিমকে আটক করেছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান বলেন, বাহুবল উপজেলার বাদে হাজিপুর গ্রামের মৃত জাহের আলীর ছেলে আবুল হাসিম পেশায় একজন দলিল লেখক। তিনি ২০১৭ সালে এলাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব নাম ব্যবহার করে একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মূলত বাড়তি সুযোগ নেওয়ার জন্য তিনি এ নাম ব্যবহার করেছেন। মাত্র দুই বছরের মাথায় ২০২০ সালে তিনি স্কুলটির নিবন্ধনও পেয়ে যান। এরপর থেকেই শুরু করেন স্কুলে শিক্ষক, কর্মচারি নিয়োগ নিয়ে বাণিজ্য। এ নিয়েই স্কুলটির শিক্ষক সদর উপজেলার সুলতানশী গ্রামের আবুল হোসেনের ছেলে সাইদুর রহমানের সঙ্গে বিরোধ দেখা দেয়। বিষয়টি মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায়। পরিদর্শক বদিউজ্জামান আরও বলেন, সোমবার তারা উভয়েই মামলার নির্ধারিত তারিখে আদালতে আসেন। তখন তর্কের এক পর্যায়ে স্কুলের প্রতিষ্ঠাতা আবুল হাসিম ক্ষিপ্ত হয়ে শিক্ষক সাইদুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তাৎক্ষণিক লোকজন তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল হাসিমকে আটক করে। আহত স্কুল শিক্ষক সাইদুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।