নীরব পদযাত্রা থেকে নিঃশব্দ মানববন্ধনে বিএনপি: কাদের – দৈনিক গণঅধিকার

নীরব পদযাত্রা থেকে নিঃশব্দ মানববন্ধনে বিএনপি: কাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৩ | ৫:৩২
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের গতিপ্রকৃতি দেখে বোঝা যায়— যতটুকু গতি তারা আশা করছিল তা নেই, জনগণের অংশগ্রহণ আশা করেছিল তাও নেই, পৃথিবীতে কোনো আন্দোলনই জনগণের সম্পৃক্ততা ছাড়া সম্ভব হয় না। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তারা যত কিছুই করেছে, সবই সীমিত ছিল। তাদের নেতাকর্মীদের অংশগ্রহণও কমে গেছে। নেতাকর্মীদের অংশগ্রহণ ছাড়া তো গণআন্দোলন হবে না। বিএনপির আন্দোলনকে চ্যালেঞ্জ হিসেবে দেখার কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, তারা রাজনৈতিকভাবে আন্দোলন করলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। তারা সহিংস আন্দোলন করলে জনগণের জানমাল রক্ষায় আমরা দায়িত্ব পালন করব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের জনগণের সরকারের সদিচ্ছার ওপর আস্থা রয়েছে। বিএনপি তাদের আন্দোলনে সাধারণ মানুষকে যুক্ত করার চেষ্টা করেছিল, কিন্তু মানুষ তাতে সাড়া দেয়নি। কঠিন মুহূর্তে শেখ হাসিনা সরকার জনগণের কল্যাণে কাজ করেছে জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মানুষের জানমাল রক্ষায় শেখ হাসিনা সরকারের আন্তরিক প্রয়াসের প্রতি জনগণের আস্থা রয়েছে। তাই কোনো আন্দোলন কিংবা কোনো অভ্যুত্থান ঘটেনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।