নেত্রকোনায় ‘জঙ্গি আস্তানা’ থেকে পিস্তল-গুলি সহ ৮০ প্রকার সরঞ্জাম উদ্ধার – দৈনিক গণঅধিকার

নেত্রকোনায় ‘জঙ্গি আস্তানা’ থেকে পিস্তল-গুলি সহ ৮০ প্রকার সরঞ্জাম উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৪ | ৯:২০
নেত্রকোনায় ‘জঙ্গি আস্তানায়’ ২ দিনব্যাপী চালানো অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে ড. আব্দুল মান্নানের বাড়িটি জঙ্গি আস্তানা ও প্রশিক্ষণ কেন্দ্র সন্দেহে শুক্রবার (৭ জুন) রাত থেকে ঘিরে রাখে পুলিশ। শনিবার দুপুরে প্রাথমিক তল্লাশি চালিয়ে একটি ভারতীয় পিস্তল, ১৭ রাউন্ড গুলি, একটি ডামি একে-৪৭ সহ জিহাদি বই উদ্ধার করা হয়। রবিবার (৯ জুন) সকালে ঢাকা থেকে আসা অ্যান্টি টেররিজম ও বোমা ডিসপোজাল ইউনিট সেখানে অভিযান চালায়। তারাও কিছু গোলা ও প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার ও দুটি ইলেকট্রিক বোমা নিষ্ক্রিয় করে। এর মধ্য দিয়ে বাড়িটিতে অভিযান সমাপ্ত হয়। রবিবার সন্ধ্যায় অভিযান শেষে সাংবাদিকদের সামনে উদ্ধার করা আলামত উপস্থাপন করে পুলিশ। উদ্ধার আলামতের মধ্যে রয়েছে- জঙ্গি প্রশিক্ষণে ব্যবহৃত ল্যাপটপ, গুলি, খেলনা বন্ধুক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি, রামদা, প্লাস্টিকের খেলনা রাইফেল, বিভিন্ন ধরনের পোশাক, দূরবীন, জিহাদি বইসহ প্রায় ৮০ প্রকার সরঞ্জাম। সেখানে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ মো. আবিদ হোসেন বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন- অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান পুলিশ সুপার সানোয়ার হোসেন, নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদ প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।