পরীক্ষার দাবিতে কাফনের কাপড় গায়ে জড়িয়ে রামেবি শিক্ষার্থীদের বিক্ষোভ – দৈনিক গণঅধিকার

পরীক্ষার দাবিতে কাফনের কাপড় গায়ে জড়িয়ে রামেবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৪ | ১২:১৮
কাফনের কাপড় গায়ে জড়িয়ে দ্বিতীয়দিনের মতো অনশন ও বিক্ষোভ করেছেন বিভিন্ন নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (৩ জুলাই) দুপুরে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সামনে কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে রাজশাহী, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট সরকারি নার্সিং কলেজসহ রামেবি অধিভুক্ত অন্যান্য বেসরকারি নার্সিং কলেজের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, রামেবি অধিভুক্ত ১৮টি নার্সিং কলেজে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীর সংখ্যা ৮৬৬। গত বছরের ডিসেম্বরে এ সেশনের কোর্স শেষ হওয়ার কথা ছিল। কিন্তু চলতি বছরের সাত মাসেও পরীক্ষার ঘোষণা দিতে পারেনি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। সেশনজটে নাকাল হয়ে তারা আন্দোলন করছেন। রাজশাহী নার্সিং কলেজের ছাত্র মো. রিফাত বলেন, তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হন। ২০২৩ সালে তাদের পরীক্ষা শেষ হওয়ার কথা। কিন্তু ২০২৪ সালের মাঝামাঝিতেও পরীক্ষার শেষ হচ্ছে না। ফলে বাধ্য হয়ে আজকের আন্দোলনে নামি। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দুপুরে দেখা করতে আসেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ জেড এম মোস্তাক হোসেন। তিনি আশ্বাস দেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু হবে এবং অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। পরে বিকেল পৌনে ৩টার দিকে পরীক্ষার বিষয়ে নোটিশ প্রকাশ করা হলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। এ বিষয়ে রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ার হাবিব বলেন, আগামী সেপ্টেম্বর মাসে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তারা। এরমধ্যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। উপাচার্য এ জেড এম মোস্তাক হোসেন স্যারও তাদের সঙ্গে কথা বলেছেন। পরে বিকেল পৌনে ৩টার দিকে পরীক্ষার বিষয়ে নোটিশ প্রকাশ করা হলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে চলে যান।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।