পায়ে হেঁটে হজে যাচ্ছেন গাইবান্ধার আলম আলী – দৈনিক গণঅধিকার

পায়ে হেঁটে হজে যাচ্ছেন গাইবান্ধার আলম আলী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১১:২৪
পায়ে হেঁটে বাংলাদেশ থেকে হজযাত্রা এক প্রবীণের। বুধবার (১৯ জুন) দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের হিলি স্থলবন্দর দিয়ে তিনি ভারতে প্রবেশ করতেই তাকে অভ্যর্থনায় ভরিয়ে দেন মানুষজন। তারপর পঞ্জাবের উদ্দেশে ফের পদযাত্রা শুরু করেন ওই হজযাত্রী। দীর্ঘ ৮ মাসের এই পদযাত্রায় মোট ৭ টি দেশ পেরিয়ে তিনি পৌঁছাবেন সৌদি আরবের মক্কায়। বাংলাদেশের গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর থানার ১১ নম্বর গ্রামের আলম আলী। পাঁচ ছেলে মেয়ে নিয়ে ভরপুর সংসারজীবন। পূর্ব পরিকল্পনা মতো বুধবার সকালে বাড়ি থেকে পদযাত্রার মাধ্যমে হজযাত্রা শুরু করেন। এদিন দুপুরে হিলি স্থলবন্দরে পৌঁছান ওই প্রৌঢ়। তারপরেই অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করে ভারতে প্রবেশ করে পদযাত্রা শুরু করেন। যাত্রাপথে কৌতুহলী মানুষেরা প্রৌঢ়কে অভ্যর্থনা জানিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তারপরে ভারতের পঞ্জাব সীমান্তের দিকে পা বাড়ান তিনি। হজযাত্রী আলম আলী বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল পায়ে হেঁটে হজে যাব। ৮ মাস ধরে পায়ে হেঁটে ভারত হয়ে পাকিস্তান, ইরাক, ইরান, কুয়েত হয়ে পৌঁছাব সৌদি আরবে। যাত্রার শুরুতেই মানুষ আমাকে যেভাবে সম্মান জানাচ্ছেন তাতে আমার ভালো লাগছে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।