পীরগঞ্জে ৩ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন – দৈনিক গণঅধিকার

পীরগঞ্জে ৩ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ৯:১৭
রংপুরের পীরগঞ্জে ৩ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পীরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৬ জুন) বিকালে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহীল বাকী বাবলুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলনের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বড়আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাংবাদিক সরওয়ার জাহান, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ইসলাম রিপন, জেলা পরিষদের সাবেক সদস্য রিয়াজুল ইসলাম রনি, আওয়ামী যুবলীগ নেতা ফিরোজ আলম, পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক সাগর, প্রেসক্লাবের সহসভাপতি শাহ মো. সাদা মিয়া, যুগ্ম সম্পাদক হাসান আলী প্রধান, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুর রহমান রাসেল, সাংবাদিক আব্দুল করিম সরকার, আকতারুজ্জামান রানা, রেজাউল করিম, অমিতাভ বর্মণ প্রমুখ। এ ছাড়াও হামলার শিকার মাইটিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলন ও বায়ান্নর আলোর সংবাদদাতা মিফতাহুল ইসলাম ওই দিনের লোমহর্ষক ঘটনার বিবরণ দেন। সমাবেশে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের দুই শতাধিক মানুষ অংশ নেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ভেজাল গো-খাদ্য তৈরির মূল হোতা চতরা মহিলা কলেজের প্রভাষক জিয়াউর রহমান জিয়া মণ্ডলকে দ্রুত গ্রেফতার, পুলিশ কর্তৃক তার গুদামে রক্ষিত মালামাল জব্দ করে আদালতে পাঠানো, গুদাম এবং ব্যবসা প্রতিষ্ঠান সিলগালার দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যথায় থানা ঘেরাও, মহাসড়ক অবরোধ, অবস্থান কর্মসূচি, কলমবিরতিসহ বিভিন্ন আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিকরা। এ ছাড়াও সরকারি দফতর জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতর ও বিএসটিআইসহ সংশ্লিষ্ট অন্যান্য দফতরের এ ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ আশা করেন সাংবাদিকরা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।