প্রধান শিক্ষককে পেটালেন সহকারী শিক্ষক – দৈনিক গণঅধিকার

প্রধান শিক্ষককে পেটালেন সহকারী শিক্ষক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:৩৩
সিরাজগঞ্জে সহকারী শিক্ষকের অবসরজনিত বিদায় অনুষ্ঠানের মানপত্র আনতে দেরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষককে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেছেন বিদায়ী শিক্ষক ও তার দুই ছেলে। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের জন্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক ম্যানেজিং কমিটির সভাপতি মকবুল হোসেনকে নিয়ে দুপুর ১২টার দিকে উপজেলার বাজার থেকে মানপত্রটি সংগ্রহ করে প্রতিষ্ঠানে যান। পরে বিদায়ী শিক্ষক জয়নুল আবেদীন প্রধান শিক্ষককে মানপত্র আনতে দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করেই অকথ্যভাষায় গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করেন। আহত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, আমি বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নুল আবেদীনের অবসরজনিত বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। কিন্তু মানপত্র তাকে দিতে একটু দেরি হওয়ায় সে ও তার দুই ছেলে মিলে আমাকে মারধর করে রক্তাক্ত করেছে। আমি এখন সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি। ম্যানেজিং কমিটির সভাপতি মকবুল হোসেন বলেন, আমার চোখের সামনে যা ঘটেছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। একজন প্রধান শিক্ষককে আরেকজন সহকারী শিক্ষক কীভাবে প্রকাশ্যে মারধর করতে পারেন? তিনি এ ঘটনায় জড়িত বিদায়ী শিক্ষকের শাস্তি দাবি করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন বলেন, আহত প্রধান শিক্ষক সশরীরে অফিসে উপস্থিত হয়ে বিষয়টি জানিয়েছেন। তাকে একটি লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগপত্র হাতে পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক জয়নুল আবেদীনের মোবাইলফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আহত প্রধান শিক্ষক থানায় এসেছিলেন। আমরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আহত প্রধান শিক্ষক থানায় এসেছিলেন। আমরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।