ফেসবুক লাইভে এসে ছাত্রলীগ নেতার আত্মহত্যার চেষ্টা – দৈনিক গণঅধিকার

ফেসবুক লাইভে এসে ছাত্রলীগ নেতার আত্মহত্যার চেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৩ | ৯:০৪
ফেসবুকে লাইভে এসে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন রাজধানীর রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ফরিদ। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয় রামপুরা থানা পুলিশ। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় আছেন। রোববার দিবাগত রাতে রাজধানীর বনশ্রী সি ব্লকের ৩নং রোডের ২৬ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্র এসব তথ্য জানিয়েছে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রাত সোয়া ১২টার দিকে বলেন, ঢাকা মহানগর পুলিশের একজন অতিরিক্ত উপকমিশনার আমাকে ফোন করে সংবাদটি দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে আমরা ঝুলন্ত অবস্থায় পাই। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেই। তিনি চিকিৎসাধীন আছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। পুলিশ ও ছাত্রলীগ সূত্র জানিয়েছে, ২০২২ সালের ২৯ নভেম্বর তাকে রামপুরা থানার সাধারণ সম্পাদক করে কমিটি দেন তৎকালীন ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ। কমিটি গঠনের পর তার বিরুদ্ধে বিবাহের অভিযোগ ওঠে। চলতি বছরের আগস্টে বনশ্রীর ফরাজী হাসপাতালের পুষ্টিবিদ রুবাইয়া রীতি অভিযোগ করেন, চলতি বছরের ১৩ মার্চ তাকে বিয়ে করেন খালিদ সাইফুল্লাহ ফরিদ। এর দেড় মাস পর তার গর্ভে সন্তান আসে। দলীয় পদ ধরে রাখতে পেটে আঘাত করে তার গর্ভের সন্তানকে নষ্ট করেন ফরিদ। এ ঘটনায় ফরিদের বিরুদ্ধে খিলগাঁও থানায় নারী নির্যাতন ও হত্যাচেষ্টার মামলা হয়। পুলিশ ফরিদকে আটকও করে। পরে তাকে জেলহাজতে পাঠান আদালত। পুলিশ সূত্র জানায়, পারিবারিক ও সাংগঠনিক বিষয় নিয়ে হতাশা থেকেই তিনি আত্মহননের পথ বেছে নিতে পারেন। এর আগে গত ৮ আগস্ট ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দেন, ‘আত্মহত্যা কি আমার সব সমস্যার সমাধান?’ দুই দিন আগে তিনি ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন। সেখানে লেখেন, ‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। কেউ পরিস্থিতির চাপে ভুল করে, কেউ ইচ্ছাকৃতভাবে। কিন্তু তারাই উত্তম যারা ভুল স্বীকার করে, কিংবা ভুল থেকে আলোর পথে ফিরে আসতে চেষ্টা করে।’ আত্মহত্যার চেষ্টার আগে তার ফেসবুকের স্ট্যাটাস ছিল, ‘আমি আর ফিরব না তোমাদের ওই অভিনয়ের শহরে। চলে যাচ্ছি অনেক দূরে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।