বন্ধ ইবি ক্যাম্পাসে গাছের গুঁড়ি পাচারে অভিযুক্ত সেই কর্মচারী বরখাস্ত – দৈনিক গণঅধিকার

বন্ধ ইবি ক্যাম্পাসে গাছের গুঁড়ি পাচারে অভিযুক্ত সেই কর্মচারী বরখাস্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৪ | ৯:৩০
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি চলাকালীন ক্যাম্পাস থেকে গাছের গুঁড়ি পাচারে অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এস্টেট অফিসের কম্পিউটার অপারেটর ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত এক অফিস আদেশ থেকে বৃহস্পতিবার (২৭ জুন) এ তথ্য জানা গেছে। অফিস আদেশে উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের কম্পিউটার অপারেটর ফরিদ উদ্দিনকে কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা-বিধি অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ক্যাম্পাস থেকে গাছের গুঁড়ি ও খড়ি নিয়ে যাওয়ার অপরাধে তাঁকে কম্পিউটার অপারেটর পদের চাকরি থেকে ২৬ জুন অপরাহ্ন থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি বরখাস্ত থাকাকালীন সময়ে বিধি মোতাবেক জীবন-ধারণ ভাতা পাবেন। এর আগে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বুধবার (২৬ জুন) প্রক্টর ও ছাত্র উপদেষ্টার যৌথ সভা করে এস্টেট অফিসকে সরেজমিন পরিদর্শন করার নির্দেশনা দেওয়া হয়৷ পরে এস্টেট অফিসের প্রধান পরিদর্শন করে প্রক্টরকে প্রতিবেদন দিলে প্রক্টর রেজিস্ট্রার অফিসে নোট পাঠান। এতে প্রাথমিক প্রমাণ পাওয়ায় ওই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়াও শীঘ্রই এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, 'উপাচার্যের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শীঘ্রই বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি করা হবে।'

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।