বাস টার্মিনালে তদারকি করছে বিআরটিএ ; অনিয়ম পেলেই ব্যবস্থা – দৈনিক গণঅধিকার

বাস টার্মিনালে তদারকি করছে বিআরটিএ ; অনিয়ম পেলেই ব্যবস্থা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৪ | ১১:২১
ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছর প্রায় ১ কোটির বেশি মানুষ ঢাকা ছাড়ে। এতে মহাসড়কে যানজটের পাশাপাশি যাত্রীদের নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে বাসের অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন বাস চলাচল, যাত্রীসেবায় গাফিলতিসহ যাত্রীদের বিভিন্ন ধরনের হয়রানি ও ভোগান্তিতে পড়তে হয়। এসব বিষয়ে তদারকি করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভিজিলেন্স (তদারকি) টিম গঠন করেছে। ভিজিলেন্স টিমের এই কার্যক্রম শুরু হয়েছে বৃহস্পতিবার (১৩ জুন) থেকে, চলবে আগামী ২২ জুন পর্যন্ত। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আয়োজনে ভিজিলেন্স টিমের সহযোগিতায় রয়েছে পুলিশ বিভাগ, সিটি করপোরেশন, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। শুক্রবার (১৪ জুন) মহাখালী বাস টার্মিনালে ভিজিলেন্স টিমের কার্যক্রম পর্যালোচনা করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে অনিয়ম ও ভোগান্তির বিষয়ে কথা বলেন। তাদের কাছ থেকে যাত্রী হয়রানির বিভিন্ন বিষয়ে জানতে চান। সাংবাদিকদের এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কে যাতায়াতের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই তদারকি সেল গঠন করা হয়েছে। আমরা এর মাধ্যমে যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। কোনও ধরনের অনিয়মের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। মহাখালী বাস টার্মিনাল ছাড়াও ভিজিলেন্স টিম গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালে কাজ করছে। বিআরটিএ জানায়, ভিজিলেন্স টিমের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া দাবি না করা, বাসের ছাদে যাত্রী পরিবহন না করা, যাত্রীসেবায় অনিয়ম ও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন রোধে বাস টার্মিনালে ভিজিলেন্স টিম কাজ করছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।