বিএনপির কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে যে হুঁশিয়ারি দিলেন পার্থ – দৈনিক গণঅধিকার

বিএনপির কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে যে হুঁশিয়ারি দিলেন পার্থ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৩ | ১০:২৫
দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, এবার যদি ভোট চুরির নির্বাচন হয়, তাহলে আপনারা (আওয়ামী লীগ) আর প্লেনে উঠতে পারবেন না। বাংলাদেশের মানুষ আর কখনো আপনাদের ক্ষমা করবে না। রোববার দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে পার্থ বলেন, আমরা মনে করি, এই জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটি ন্যায্য দাবি, কোনো দলের দাবি না, এই দাবি এখন বাংলাদেশের মানুষের। সুতরাং আমরা এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমাদের কর্মসূচি মহাসচিবের মাধ্যমে সময়মতো আপনাদের জানিয়ে দেব। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর অতিবাহিত হয়েছে। আমাদের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েনি তা বলব না। তবে উন্নয়ন যতটুকু আমরা আশা করেছিলাম, সেই জায়গায় পৌঁছতে পারিনি। এর অন্যতম কারণ হলো, আমাদের ভালো মানুষগুলো রাজনীতি থেকে দূরে সরে গেছেন। এটা রাতারাতি ঠিক করা যাবে না। আর যেমন করেই হোক ভালো মানুষগুলোকে রাজনীতিতে ফেরত আনতে হবে। বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদের সভাপতিত্বে এতে দলের প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন প্রকাশ মতিন, বাংলাদেশ জাতীয় যুব সংহতির হারুন-অর-রশিদ, জাতীয় শ্রমিক পার্টির ইয়াসিন উদ্দিন দুলাল, বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় যুব সংহতির খলিলুর রহমান, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির মো. হাসনাইন হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।