বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কভি খুশি কভি গমের সেই ছোট্ট পু! – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ আগস্ট, ২০২৩
সময়ঃ ১০:১১ পূর্বাহ্ণ

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কভি খুশি কভি গমের সেই ছোট্ট পু!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৩ | ১০:১১
করণ জোহরের 'কভি খুশি কভি গম' ছবিতে করিনা কাপুরের ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল মালবিকা রাজকে। সেই এখন ছোট্ট পু আর ছোটটি নেই। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে তার বাগদানও হয়ে গেছে। ব্যবসায়ী প্রণব বাগ্গার সঙ্গে বাগদানের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মালবিকা নিজেই। শুক্রবার পোস্ট করা ছবিতে হবু দম্পতিকে দুধ সাদা পোশাকে দেখা মিলেছে। তুরস্কের ক্যাপাডোসিয়ায় মালবিকাকে বিয়ের প্রস্তাব দেন প্রণব। ছবিতে দেখা যাচ্ছে মালবিকার কপালে চুমু দিচ্ছেন প্রণব এবং দ্বিতীয় ছবিতে মালবিকাকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। ছবিগুলি শেয়ার করে আবেগপ্রবণ হয়ে মালবিকা লেখেন, ‘আমরা এখানে, এখান থেকেই সব শুরু করেছি। এতদিন পরে এটাই আমাদের সেরা সময়, এখনো শক্তভাবে সেই জায়গায় রয়েছি’। এদিকে শুভেচ্ছা বার্তায় ভরে গেছে মালবিকার ইনস্টাগ্রামে পাতা। মালবিকার পরিবারও এই ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত। তবে খুব বেশি ছবিতে অভিনয় করেননি মালবিকা। এখন সকলেরই প্রশ্ন, কবে বিয়ের করছেন তারা? সে কথা অবশ্য এখনও কেউ খোলসা করেননি। 'কভি খুশি কভি গম' ছবিতে করিনার চরিত্রে মালবিকা রাজকে বেশ মানিয়ে গিয়েছিল। তবে আজ সেই ‘পু’ এর ছোট্টটি নেই, তিনি রীতিমতো যুবতী এবং তন্বী। ১৯৯৩ সালে ১৮ সেপ্টেম্বর মুম্বাইতে তার জন্ম। তার বাবাও একজন বলিউড প্রযোজক-পরিচালক ববি রাজ। পাশাপাশি মালবিকা কিংবদন্তী অভিনেত্রী অনিতা রাজের ভাইঝি। সেলিব্রিটি পরিবারেরই সন্তান মালবিকা রাজ। আর K3G এই ছবির মাধ্যমেই মালবিকার অভিনয় জগতে হাতেখড়ি হয়। তার অসাধারণ স্টাইলে ছোট্ট ‘পু’ তখন অনেকেরই নজরে এসেছিল এবং দারুণ মানিয়েও ছিল তাকে এই চরিত্রে। ২০১০ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এই সুন্দরী। যদিও তখন তিনি জয়ী হতে না পারলেও ২০১৫ সালে ‘সিওল’ এ ‘মিস এশিয়া’ খেতাব অর্জন করেছিলেন। এখন তিনি মডেলিং দুনিয়ায় এক বিশিষ্ট নাম। সূত্র: হিন্দুস্থান টাইমস

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫