বিল পরিশোধ না করায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বিদ্যুৎ বিচ্ছিন্ন – দৈনিক গণঅধিকার

বিল পরিশোধ না করায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বিদ্যুৎ বিচ্ছিন্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৪ | ৩:৫৬
বিদ্যুৎ বিল পরিশোধ না করায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে হাসপাতালে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক আছে। সোমবার (২৪ জুন) বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে জানিয়েছেন পিডিবির চট্টগ্রামের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আকবর হোসেন। চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী রেজাউল করিম বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৬ মাসের বিল বাবদ প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে কলেজের মিটারে বকেয়া রয়েছে প্রায় ৬০ লাখ টাকা। তাই কলেজের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। আপাতত হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। কেননা এখানে অসংখ্য রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। এসব রোগীর কথা চিন্তা করে হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মেডিক্যাল কলেজের ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পিডিবি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।