বেনাপোল বন্দরে আটকে পড়েছে পচনশীল পণ্যবাহী ৫০টির বেশি ট্রাক – দৈনিক গণঅধিকার

বেনাপোল বন্দরে আটকে পড়েছে পচনশীল পণ্যবাহী ৫০টির বেশি ট্রাক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৪ | ১০:৫৪
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা নতুন আদেশ না মেনে বেনাপোল কাস্টম হাউস নিজস্ব আইনে অতিরিক্ত শুল্ক কর আদায়সহ জরিমানা করছে। এ কারণে বেনাপোল বন্দরে পচনশীল পণ্য মাছ, ফল ও সবজিসহ প্রায় অর্ধশতাধিক ট্রাক আটকে পড়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ জুন) রাতে বেনাপোল কাস্টমস হাউসের সামনে বিক্ষোভ করেছেন আমদানিকারকরা। এ সময় আমদানি-রফতানি বন্ধের হুমকি দেয় বেনাপোল আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন। ব্যবসায়ীরা জানান, গত ২৩ জুন এনবিআর পচনশীল পণ্য শুল্কায়নের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করে। ঢাকায় অনুষ্ঠিত অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের এক সভায় আমদানি করা পণ্যের শুল্কায়ন সমতা বজায় রাখা এবং আমদানিকারকদের জন্য সুষম সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়। এই কারণ দেখিয়ে আমদানি পর্যায়ে মাছ, শুঁটকি মাছ, টমেটো, পান ও বিভিন্ন ধরনের ফলের সঠিক পরিমাপ নির্ধারণে পণ্যবাহী ট্রাকের চাকার সংখ্যার ভিত্তিতে ন্যূনতম ওজন নির্ধারণের প্রস্তাব ও সুপারিশ করা হয়। যা বৃহস্পতিবার থেকে কার্যকর করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। এতে লোকসানের কবলে পড়েন আমদানিকারকরা। এ সময় পণ্য চালান খালাস না নেওয়ায় বন্দরে আটকে পড়ে প্রায় অর্ধশতাধিক পচনশীল খাদ্যপণ্যবাহী ট্রাক। সেগুলোর মধ্যে যেসব আমদানিকারকের ট্রাকের চাকার সংখ্যা অনুযায়ী ওজন ঠিক ছিল সেগুলোর মালামাল খালাস হয়েছে। বেনাপোল আমদানি-রফতানি কারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ‘এনবিআরের জারি করা নতুন আদেশের অনুচ্ছেদ ৪ কাস্টমস মূল্যায়ন না করায় আমদানিকারকরা পণ্য চালান খালাস নিতে পারছেন না। আদেশে বলা আছে, নতুন আদেশের যে প্রাকৃতিক ওজন নির্ধারণ করা হয়েছে, সেই ওজনের অতিরিক্ত বা কম মালামাল থাকলে কাস্টম এবং শুল্ক গোয়েন্দার উপস্থিতিতে পণ্যটির পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। কিন্তু বেনাপোল কাস্টম হাউস সেটি করছে না। মালামাল পরী‍ক্ষা করে কম বা বেশি থাকলে অতিরিক্ত শুল্ক করাদি পরিশোধসহ জরিমানার টাকা আদায় সাপেক্ষে আমদানি করা পচনশীল কাঁচামালজাতীয় পণ্য বন্দর থেকে খালাস নেওয়া যাবে। তবে মাল কম থাকলেও যে পরিমাণ পণ্য থাকার কথা সেই পরিমাণ পণ্যেরই শুল্ক দিতে হবে? একই দেশে দুই ধরনের নিয়ম। মাল বেশি থাকলে জরিমানা দিতে হবে, আবার ওই ট্রাকে যে পরিমাণ মাল থাকার কথা তার চেয়ে কম থাকলেও অতিরিক্ত ডিউটি দিতে হবে। এটি কেমন নিয়ম? ২৪ ঘণ্টার মধ্যে চলমান এই সমস্যার সমাধান না হলে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি হবে।’ তিনি আরও বলেন, ‘মালামাল বেশি আসলে অতিরিক্ত শুল্ক দিতে হয়। কম আসলে কেন শুল্ক কম নেওয়া হবে না। আমাদের ওপর এভাবে হয়রানি করলে এ পথ দিয়ে আমরা আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখবো। তা ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যার পরে বেনাপোল কাস্টম হাউজে এ বিষয় নিয়ে সিদ্ধান্ত দেওয়ার মতো কেউ ছিলেন না। সন্ধ্যার পরপরই সবাই বেনাপোল ছেড়ে ঢাকায় চলে গেছেন। কারণ তাদের সবার পরিবার ঢাকায় থাকে।’ এ বিষয়ে বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসান জানান, এনবিআরের নতুন আইন তারা কার্যকর করছেন। তবে কয়েকজন আমদানিকারক অভিযোগ করে পণ্য খালাস নিচ্ছেন না। অল্প কয়েকজন খালাস নিয়েছেন। তবে যারা পণ্য খালাস নেননি তাদের বিষয়ে আগামী রবিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।