ভাঙ্গায় মৃতদেহের খণ্ড খণ্ড কঙ্কাল উদ্ধার – দৈনিক গণঅধিকার

ভাঙ্গায় মৃতদেহের খণ্ড খণ্ড কঙ্কাল উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৪ | ১২:০৫
ফরিদপুরের ভাঙ্গায় মাঠ থেকে খণ্ড খণ্ড কঙ্কাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের নয়াকান্দা গ্রামের মাঠ থেকে খণ্ড খণ্ড কঙ্কাল উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ ও ফরিদপুর সিআইডি পুলিশের একটি দল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের নয়াকান্দা গ্রামের বিলের মধ্যে কৃষি জমিতে কাজ করতে গেলে স্থানীয়রা ধান ক্ষেতের ভিতরে কঙ্কালের কিছু মাথা ও হাড় দেখতে পায়। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ও ফরিদপুর জেলা সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে ধান ক্ষেতের থেকে মানুষের কঙ্কালসার মৃতদেহ উদ্ধার করে। এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, কঙ্কালসার মানুষের মৃতদেহের সাথে একটি লুঙ্গি ও গামছা দেখে পাশের আজিমনগর ইউনিয়নের ঘোষগ্রামের মানসিক রোগে আক্রান্ত মোতালেব হাওলাদারের(৭২) মৃতদেহ বলে তার পরিবারের লোকজন দাবি করেন। গত প্রায় একমাস ধরে তিনি নিখোঁজ ছিলেন। মোতালেব হাওলাদারের ছেলে মিজানুর হাওলাদার(৩২) বলেন, গত মাস খানেক আগে আমার বাবা বাড়ি থেকে মাদারীপুরের রাজৈর উপজেলায় আমাদের এক আত্মীয়ের মৃত্যু সংবাদ শুনে বের হয়। এরপর তার আর সন্ধান পাওয়া যায়নি। লুঙ্গি ও গামছা দেখে আমার বাবার কঙ্কাল বলে আমাদের ধারণা হচ্ছে। আমার বাবা মানসিক প্রতিবন্ধী ছিলেন। ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ শাহানশাহ বলেন, মাথার খুলিসহ খণ্ড খণ্ড কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালের ময়নাতদন্ত করা হবে। পরিবারের সদস্যদের সাথে পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।