ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত – দৈনিক গণঅধিকার

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৪ | ১১:৫৩
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত রানা মাতুব্বরের (১৮) মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) দিবাগত রাত ১টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রানা মাতুব্বর ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাইশাখালি মহল্লার আজম আলী মাতুব্বরের ছেলে। ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোলপ্লাজার নিকট সার্ভিস সড়কে ভ্যান, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রানা মাতুব্বর গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আইয়ুব আলী বলেন, ঢাকার পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রানাকে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।