ভালোবেসে বিয়ে; ১ মাস পর ঈশ্বরদীতে নবদম্পতির একসাথে বিষপান – দৈনিক গণঅধিকার

ভালোবেসে বিয়ে; ১ মাস পর ঈশ্বরদীতে নবদম্পতির একসাথে বিষপান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৪ | ৯:২৪
১ মাস আগে ভালোবেসে পালিয়ে বিয়ে করেন সাজেদুল ইসলাম (২১) ও রিয়া খাতুন (১৯)। কিন্তু ছেলের পরিবার এ বিয়ে মেনে নিলেও মেয়ের পরিবার মেনে নেয়নি। একমাস স্বামীর বাড়িতেই ছিলেন রিয়া। এরইমধ্যে গত রবিবার (৩০ জুন) একসঙ্গে বিষপান করেন এ নবদম্পতি। এতে স্ত্রী রিয়ার মৃত্যু হয় ও হাসপাতালে ভর্তি রয়েছেন সাজেদুল। পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। রিয়া সাহাপুর গ্রামের আজিজুলতলা এলাকার লেরু মোল্লার মেয়ে। আর সাজেদুল চরগড়গড়ি গ্রামের আজতব আলীর ছেলে। সাজেদুলের স্বজন ও প্রতিবেশীরা জানান, রোববার দুপুরে রিয়ার চাচার শাশুড়ি ভানু বেগম (রিয়ার সম্পর্কে নানি) সাজেদুলের বাড়িতে যান। সেখানে তিনি ভালোবাসার প্রতি ঘৃণা প্রকাশ করে রিয়াকে নানা কটূক্তিমূলক কথা বলেন এবং থুতু ফেলে বিদ্রুপ করেন। সাজেদুল বাড়ি ফেরার পর এ বিষয়টি জানিয়ে রিয়া কান্নাকাটি করেন। অপমানে আবেগতাড়িত হয়ে দু’জনে একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। সাজেদুল দোকান থেকে দুই বোতল কীটনাশক কিনে এনে দু’জনেই তা পান করেন। পরিবারে লোকজন টের পেয়ে তাদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবণতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই রোববার রিয়ার মৃত্যু হয়। সাজেদুল আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। সাজেদুলের বাবা আজতব প্রামানিক বলেন, রবিবার সকালে ভাত খেয়ে আমি মাঠে কাজে যাই। আমার স্ত্রী অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালে যান। এই ফাঁকে এসব ঘটনা ঘটে গেছে। রিয়াতো মারা গেছে এখন সাজেদুলের অবস্থাও ভালো না। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। খবর জানার পর থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।