মামলা করে দায় নেয় না বিএমডিসি – দৈনিক গণঅধিকার

চিকিৎসক নিবন্ধনে ভুয়া সনদ

মামলা করে দায় নেয় না বিএমডিসি

🇧🇩 নিউজ ডেস্ক 🌍 দৈনিক গণঅধিকার নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৩ | ৪:৩২
প্রাথমিকভাবে সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হওয়ায় আহমেদ কামাল তুষারের রেজিস্ট্রেশনটি বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএমডিসি। বিএমডিসিতে জাল-জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রেশন করা, বৈধ ডিগ্রিধারী না হয়ে ভুল চিকিৎসাসেবা ও অনৈতিকভাবে অর্থের বিনিময়ে ভুল চিকিৎসার দায়ে মামলাও করে বিএমডিসি। মামলায় উল্লেখ করা হয়, বিএমডিসিতে এর আগে দায়িত্বরত কিছু অসৎ কর্মকর্তা কথিত যাচাইয়ের নামে জালিয়াতির মাধ্যমে তাদের চিকিৎসক নিবন্ধন দেন। শুধু তুষার বা নাসির নন, নিবন্ধন পাওয়া চিকিৎসকদের সনদ যাচাই করতে গিয়ে বেশকিছু চিকিৎসকের তথ্যে অমিল পেয়েছে চিকিৎসকদের নিবন্ধন সনদ দেওয়া একমাত্র প্রতিষ্ঠান বিএমডিসি। ভুয়া চিকিৎসক সনদ ও চিকিৎসার অভিযোগে মামলাও করেছে প্রতিষ্ঠানটি। এর আগেও এমবিবিএস ডিগ্রির সনদ ও কাগজপত্রে ভুয়া চিকিৎসকের জন্য মামলা হয়েছিল। এসব মামলায় চীনের তাইসান মেডিকেল ইউনিভার্সিটি, রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া ভুয়া এমবিবিএস সনদ ধরা পড়ে। এ বিষয়ে জানতে সরাসরি গিয়ে যোগাযোগ করা হলে কোনো কথা বলতে রাজি হননি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন। ২০০৮ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) চিকিৎসাসেবা দিতে নিবন্ধনের জন্য আবেদন করেন পটুয়াখালীর বাউফল উপজেলার ঘুরচাকাঠীর আহমেদ কামাল তুষার। আবেদনের প্রায় দুই মাস পর তিনি এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক হিসেবে নিবন্ধনও পেয়ে যান। কিন্তু নিবন্ধনের ১৪ বছর পর তার এমবিবিএসের ডিগ্রি জাল সন্দেহে বাতিল করেছে বিএমডিসি। তার নামে মামলাও হয়েছে। তদন্ত চলমান। জানা যায়, প্রাথমিক নিবন্ধন নিয়ে যারা বিদেশে যান তাদের অনেকে চূড়ান্ত নিবন্ধন নেন না কিংবা নিতে পারেন না। ফলে চূড়ান্ত নিবন্ধনের জন্য আবেদন না করা পর্যন্ত সনদ ভুয়া কি না তা জানারও সুযোগ থাকে না। তবে এর একটি অংশ বিদেশে গিয়ে অন্য বিষয়ে বা অন্য কিছু করেন। কেউ কেউ দেশেও ফেরেন না। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০’ এর ২৯ (১) ধারায় বলা হয়েছে, এ আইনের অধীনে নিবন্ধন করা কোনো মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এমন কোনো নাম, পদবি, বিবরণ বা প্রতীক ব্যবহার বা প্রকাশ করবেন না, যার ফলে তার কোনো অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে বলে মনে করতে পারে, যদি না তা কোনো স্বীকৃত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা হয়। ন্যূনতম এমবিবিএস বা বিডিএস ডিগ্রিপ্রাপ্তরা ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। আইনের উপধারা (২)-এ বলা হয়েছে, কোনো ব্যক্তি উপধারা (১)-এর বিধান লঙ্ঘন করলে ওই লঙ্ঘন হবে একটি অপরাধ এবং সেজন্য তিনি ৩ (তিন) বছর কারাদণ্ড বা ১ (এক) লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সেই অপরাধ অব্যাহত থাকলে প্রত্যেকবার তার পুনরাবৃত্তির জন্য অন্যূনতম ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড বর্ণিত দণ্ডের অতিরিক্ত হিসেবে দণ্ডিত হবেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।