মুন্সীগঞ্জের ধলেশ্বরীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবলো বাল্কহেড – দৈনিক গণঅধিকার

মুন্সীগঞ্জের ধলেশ্বরীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবলো বাল্কহেড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৪ | ১০:০২
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাটিবোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এ সময় বাল্কহেডে থাকা ৫ জন স্টাফকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্য সাজ্জাদ করিম। এদিকে বাল্কহেডে ধাক্কা লাগায় যাত্রীবাহী লঞ্চটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৮ টার দিকে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাটের অদূরে ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে ৩৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে পটুয়াখালীর চরমুলতান এলাকায় যাচ্ছিলো। পথিমধ্যে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের অদূরে ধলেশ্বরী নদীতে নোঙর করা মাটি বোঝাই এম ভি রাজিন বাল্কহেডের সাথে ধাক্কা লাগে। লঞ্চের ধাক্কায় বাল্কহেডটি নদীতে ডুবে যায়। এ সময় বাল্কহেডে থানা পাঁচজন স্টাফকে স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নিয়ে আসে। মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্য সাজ্জাদ করিম জানান, বাল্কহেডের সাথে ধাক্কা লাগায় ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালী-৯ কে নিরাপদে তীরে নোঙর করা হয়। ঢাকা সদরঘাট থেকে অপর আরেকটি লঞ্চ এসে দুর্ঘটনা কবলিত লঞ্চের যাত্রীদের নিয়ে পটুয়াখালী রওনা হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।