মেহেরপুরে জমে উঠেছে শতবর্ষী বারাদী ছাগলের হাট – দৈনিক গণঅধিকার

মেহেরপুরে জমে উঠেছে শতবর্ষী বারাদী ছাগলের হাট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৪ | ১১:৪৬
আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ। ঈদকে সামনে রেখে মেহেরপুরের শতবর্ষী বারাদী ছাগলের হাট জমে উঠেছে। মেহেরপুরের বারাদী ছাগলের হাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ ছাগলের হাট বলে পরিচিত। বছরজুড়ে সপ্তাহের শনি ও বুধবার ক্রেতা বিক্রেতার ব্যাপক সমাগম থাকে হাটটিতে। কোরবানির বাজারে দেশের বিভিন্ন জেলা থেকে মেহেরপুরের ছাগল কিনতে বিগত দিনের মতোই ব্যাপারীদের ভিড় দেখা গেছে। স্থানীয় ও বহিরাগত ছাগল ব্যবসায়ীরা বারাদী পশু হাটে ট্রাক বোঝাই করে ছাগল নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলায়। মেহেরপুর জেলাতে পশু হাট হিসাবে সর্বপ্রথম বারাদী ছাগলের হাট প্রতিষ্ঠিত হয়। যার বয়স শত বছর পেরিয়ে গেছে। বাড়াদি ছাগল হাটের পর জেলায় মেহেরপুর, গাংনী ও বামন্দীতে গরু-ছাগলের হাট প্রতিষ্ঠা করা হলেও বারাদী ছাগল হাট একই রকম রয়ে গেছে ক্রেতাদের কাছে। সরেজমিনে দেখা গেছে, ছাগল কিনতে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, ফরিদপুর, রাজবাড়ি ও সিলেট থেকে ব্যাপারীরা এসেছেন ছাগল কিনতে। এসেছেন স্থানীয় ক্রেতা সাধারণ। খামারি ও ব্যক্তি উদ্যেগে বাড়ি পালিত কোরবানিযোগ্য খাসিতে পরিপূর্ণ হয়ে গেছে হাটটি। জাত ভেদে ৮ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হাঁকানো হচ্ছে ছাগলের দাম। বারাদী হাট ব্ল্যাক বেঙ্গল ছাগলের হাট বলে পরিচিত হলেও এবার বিভিন্ন সংকর জাতের ছাগল এসেছে বাজারে। পাশাপাশি কিছু ভেড়ারও দেখা মিলেছে। বারাদী হাটের ইজারাদার মো. ইসরাফিল বলেন, এখানে প্রতি হাটে ৩-৪ হাজার ছাগল আমদানি হয়। আজকে প্রায় ৪ হাজার ছাগল আমদানি হয়েছে। স্থানীয় ক্রেতা ছাড়াও বাইরের ব্যাপারীরা হাটে আসছেন। ফলে পশুহাটটি জমে উঠেছে। ব্ল্যাক বেঙ্গল ছাগল ছাড়াও, তোতাপুরী, হরিয়ানা এবং বিভিন্ন সংকর জাতের ছাগল নিয়ে এসেছেন বিক্রেতারা। বারাদীর স্থানীয় ছাগল ব্যাবসায়ী কোরবান আলী বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে প্রচুর পরিমাণ ছাগল আমদানি হয়েছে হাটে। আমরা গ্রাম এলাকা থেকে ছাগল কিনে এই হাটে বাইরের ব্যাপারীদের কাছে বিক্রি করি। অনেকে কোরবানির জন্যও কিনে নিয়ে যাই। আজকে বাইরের ব্যাপারী বেশি এসেছে। এজন্য তুলনামূলকভাবে দাম ভালো পাওয়া যাচ্ছে। মেহেরপুর সদর উপজেলার আজিজুল ইসলাম হাটে এসেছিলেন কোরবানির ছাগল কিনতে। তিনি বলেন, ছাগলের আমদানি বেশি হলেও দাম ক্রেতাদের নাগালের বাইরে। মূলত বাইরে থেকে ব্যাপারী আসাতে আজ দাম বেড়ে গেছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারিছুল আবিদ বলেন, মেহেরপুর জেলায় কোরবানিযোগ্য ছাগলের চাহিদা ৫০ হাজারের কিছু বেশি। তবে জেলায় কোরবানি উপযোগী ছাগল প্রস্তুত করা হয়েছে ১ লাখ ২৮ হাজার ৮০টি। ছাগলগুলো ব্যাপারীদের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তরে পৌঁছে যাবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।