রাজধানীতে পৃথক দুই ট্রেনের ধাক্কায় ২ জন নিহত – দৈনিক গণঅধিকার

রাজধানীতে পৃথক দুই ট্রেনের ধাক্কায় ২ জন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৪ | ১:৩১
রাজধানীর বিমানবন্দর ও খিলক্ষেত এলাকায় পৃথক ২ ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহত দুই ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। শনিবার ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (৭ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় মেরিডিয়ান সুইচ গেইট সংলগ্ন ডাউন রেল লাইনে একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হতে পারে। এদিকে, শনিবার (৮ জুন) ভোরের দিকে খিলক্ষেত বাজার রেলগেট এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স হবে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। নিহত দুইজনেরই নাম ঠিকানা এখনও জানা যায়নি। তাদের ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান এএসআই সানু মং মারমা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।