রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম ইয়াতিমখানায় দুদকের হানা – দৈনিক গণঅধিকার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম ইয়াতিমখানায় দুদকের হানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৪ | ১০:৩৬
এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম ইয়াতিমখানায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অপরদিকে কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালায় সংস্থাটি। এছাড়া বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে চারটি সরকারি দফতরে দুদক থেকে চিঠি দেওয়া হয়েছে। বুধবার (২৯ মে) এসব অভিযান চালানো হয়। বুধবার দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণঅধিকারকে জানান, রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের বিরুদ্ধে এতিমখানা মার্কেটের দোকানঘর ভাড়া বাবদ পাওয়া অর্থ ও নির্মাণাধীন ভবনের মালামাল অবৈধভাবে বিক্রয়ের মাধ্যমে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পায় দুদক। যাচাই-বাছাই শেষে দুদক প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট শাখা থেকে বুধবার (২৯ মে) একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এতিমখানা পরিদর্শন করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক ও অন্যান্যদের বক্তব্য নেওয়া হয়। অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা শেষে তত্ত্বাবধায়ক পদে নিয়োগ ও বেতন প্রদান সংক্রান্তে অনিয়ম, তত্ত্বাবধায়কের বাসা মেরামতের নামে ভুয়া ও অতিরিক্ত অর্থ খরচ দেখিয়ে আত্মসাতসহ অন্যান্য অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অপরদিকে, কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগে কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ ও বিশ্লেষণ করে ২০২১-২২ অর্থবছরের ১০০টি গভীর নলকূপ এবং ১০০টি আয়রন রিমুভাল প্ল্যান্ট স্থাপনের অধিকাংশ কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। দুটি অভিযানে পাওয়া তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।