রাজশাহী জেলায় অ্যান্টিভেনমের ১৮০ ভয়েল বরাদ্দ – দৈনিক গণঅধিকার

রাজশাহী জেলায় অ্যান্টিভেনমের ১৮০ ভয়েল বরাদ্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৪ | ৯:১৩
রাজশাহীতে সাপে কাটা রোগীর জন্য ১৮০ ভয়েল অ্যান্টি স্নেক ভেনম বিশেষ বরাদ্দ হয়েছে; যা রাজশাহী জেলা সিভিল সার্জন অফিসের মাধ্যমে সদর ছাড়া জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ টি করে মেট ৯ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হবে। স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ বরাদ্দের কথা জানানো হয়েছে। এ বিষয়ে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, মূলত এই অঞ্চলে রাসেলস ভাইপার সাপের উৎপাত বেড়ে গেছে। এ কারণেই প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি করে বরাদ্দ দেওয়া হয়েছে। এসব ভ্যাকসিন উচ্চ মূল্যের। সরকার বিনামূল্যে সাপে কাটা রোগীদের এটি সরবরাহ করেছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আনোয়ারুল কবীর বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাপ নিয়ে যে তুলকালাম দেখা যাচ্ছে, তা অযৌক্তিক ও অবৈজ্ঞানিক। বর্তমানে সাপে কাটা রোগীর সংখ্যা অন্য স্বাভাবিক সময়ের মতোই আছে। আর শুধু যে রাসেল ভাইপারের দংশনই বেড়েছে, এমনটাও না। অন্য সাপের দংশন ও রাসেল ভাইপারের দংশনের চিত্র অন্য সময়ের মতোই আছে। অস্বাভাবিক কোনও পরিবর্তন দেখা যায়নি। তিনি আরও বলেন, মানুষকে সব সময়ই সতর্কতার আহ্বান আমরা জানিয়ে আসছি। কারণ মানুষ এখনও সাপে কাটা রোগী নিয়ে আগে ওঝা বা কবিরাজের কাছে দৌড়ায়। এরপর আসে চিকিৎসকের কাছে। অথচ যত দ্রুত রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে আসবে, তত দ্রুত চিকিৎসা শুরু হবে। রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনাও তত বেশি। সুতরাং আমাদের সতর্কতার কোনও বিকল্প নেই। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ব্যবস্থাপনা আছে। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ বলেন, নওগাঁর হাসপাতালগুলোতেও অ্যান্টিভেনম মজুত রয়েছে। জেলায় এখন পর্যন্ত রাসেল ভাইপারের দংশনের তথ্য পাওয়া যায়নি। তবু যেকোনও সাপের প্রতিষেধক হিসেবে জেলার ১১টি সরকারি হাসপাতালে অ্যান্টিভেনম মজুত রাখা হয়েছে। তিনি আরও বলেন, জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম ডোজ মজুত রাখা হয়। এ ছাড়া আরও বেশিসংখ্যক অ্যান্টিভেনমের জন্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত বরাদ্দ পাওয়া যাবে। এ ছাড়া সাপ কামড়ালে করণীয় কী এবং কীভাবে চিকিৎসাসেবা নিতে হয়, এসব বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন প্রচারণা অব্যাহত আছে। আমি আশাবাদী নওগাঁয় রাসেল ভাইপারসহ বিষধর সাপের দংশনে কেউ আক্রান্ত হবেন না। নাটোর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, নাটোরে ২০২৩ সালে চার জন সাপে কাটা রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৪ সালে ৯ জনকে অ্যান্টিভেনম দেওয়া হয়। সরকারি হাসপাতালগুলোয় অ্যান্টিভেনমের কোনও সংকট নেই। উপজেলা পর্যায়ে দুজনকে এবং জেলা সদরে ১০ জনকে অ্যান্টিভেনম দেওয়ার সক্ষমতাও রয়েছে। নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, এখন পর্যন্ত উপজেলা পর্যায়ে দুজনকে এবং জেলা সদরে ১০ জনকে অ্যান্টিভেনম দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে। কোনও উপজেলায় চাহিদা বেশি হলে জেলা সদর থেকে তা সরবরাহ করা হবে। এ ছাড়া একজনের ডোজ হাতে থাকতেই আমরা চাহিদা পাঠিয়ে থাকি। নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঁইঞা বলেন, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের সচেতনতা বাড়াতে হবে। এ জন্য জেলার স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে, সাপ দেখলেই তা ধরা বা মারার চেষ্টা করা যাবে না। প্রয়োজনে জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল করতে হবে বা নিকটস্থ বন বিভাগের অফিসকে জানাতে হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।