লন্ডনে বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করবে দেশপ্রেমিক প্রবাসী: তথ্যমন্ত্রী – দৈনিক গণঅধিকার

লন্ডনে বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করবে দেশপ্রেমিক প্রবাসী: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৩ | ১০:১৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের আদালতে দণ্ডপ্রাপ্ত তারেক রহমান লন্ডনে বসে যে দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত, দেশপ্রেমিক প্রবাসী জনতা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে। যুক্তরাজ্য আওয়ামী লীগও নানামুখী পদক্ষেপ নেবে। লন্ডনে স্থানীয় একটি হোটেলে রোববার সকালে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে বৈঠকটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। হাছান মাহমুদ বলেন, নির্বাচনে বিএনপির আশা নেই এবং যে আন্তর্জাতিক চক্র আওয়ামী লীগের বিরুদ্ধে, তারাও ইতোমধ্যে অনুধাবন করেছে যে, বিএনপিকে দিয়ে হবে না। সে কারণে বিএনপি ও সেই চক্র নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টায় লিপ্ত। এ ষড়যন্ত্র মোকাবিলায় দেশে-বিদেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্প্রচারমন্ত্রী বলেন, দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশ ঘুরে দেখেছি, এ মুহূর্তেই যদি নির্বাচন দেওয়া হয়, তাহলেও আমাদের জয়লাভের সম্ভাবনা অনেক বেশি। আমরা দলকে যেভাবে সংগঠিত করতে পেরেছি, বিএনপি তা পারেনি। কারণ দেশ থেকে নয়, তারেক রহমানের নির্দেশনায় লন্ডন থেকে তারা পরিচালিত হন। বিএনপি নেতারা লন্ডনে আসেন, তারেক রহমানের নির্দেশনা নিয়ে চলে যান। তথ্যমন্ত্রী তার বক্তৃতায় যুক্তরাজ্য আওয়ামী লীগের অতীত ও বর্তমান কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, ইউরোপে যুক্তরাজ্য আওয়ামী লীগ ঐক্য ও শৃঙ্খলার অনন্য উদাহরণ এবং লন্ডন শহর আওয়ামী লীগের অনেক আন্দোলন ও সংগ্রামের সাক্ষী। এ সময় আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মনোনয়ন পাওয়ায় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়ে হাছান মাহমুদ বলেন, যুক্তরাজ্যেও নৌকার প্রার্থীর পক্ষে সিসিকের ভোটারদের মাঝে ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালাতে হবে। সংগঠনের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট ইস্যু, নো ভিসা রিকোয়ার্ড সুবিধা ও পাওয়ার অব অ্যাটর্নি সনদ সম্পর্কিত অসুবিধা দূর করতে সরকারের প্রতি অনুরোধ জানালে মন্ত্রী যথাসাধ্য করার আশ্বাস দেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ জালাল উদ্দিন, সহসভাপতি এমএ রহিম সিআইপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাশূক ইবনে আনিস, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক আশুক আহমেদ আশুক, জনসংযোগ সম্পাদক রবিন পাল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক আলী, সহ দপ্তর সম্পাদক খসরুজ্জামান খসরু, যুক্তরাজ্য যুবলীগ নেতা আনোয়ার ইসলাম, যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদত জয়, ছাত্রলীগ নেতা সৈয়দ শিপু প্রমুখ সভায় যোগ দেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।