শাহাদাত হোসেনের প্রার্থিতা আপিল বিভাগে বহাল – দৈনিক গণঅধিকার

শাহাদাত হোসেনের প্রার্থিতা আপিল বিভাগে বহাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৪ | ৪:৪২
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাই শাহাদাত হোসেনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ওই উপজেলার চেয়ারম্যান প্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুলের করা আবেদন খারিজ করে বৃহস্পতিবার (২৩ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শাহাদাতের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী একরামুল হক টুটুল। অন্যদিকে গোলাম শরীফের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। পরে একরামুল হক টুটুল জানান, গত ১৪ মে হাইকোর্টের আদেশের পর শাহাদাত হোসেনকে ১৬ মে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিলো। প্রতীক পেয়ে তিনি প্রচারণাও চালাচ্ছেন। এর মধ্যে অপরপ্রার্থী গোলাম শরীফ আপিল বিভাগে আবেদন করেছেন। যেটি আজ খারিজ হয়ে যায়। ফলে শাহাদাত হোসেন নির্বাচন করতে পারবেন। গত ৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল জানান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী শাহাদাত হোসেন হলফনামায় চারটি মামলার তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে প্রার্থী শাহাদাত হোসেন জেলা প্রশাসকের কাছে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। সেখানে বিফল হয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। এরপর গত ১৪ মে শাহাদাত হোসেনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়। এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন অপর চেয়ারম্যান প্রার্থী গোলাম শরীফ। প্রসঙ্গত, আগামী ২৯ মে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।