শৈলকূপায় লিচু গাছে গলায় রশি দিয়ে নারীর আত্মহত্যা – দৈনিক গণঅধিকার

শৈলকূপায় লিচু গাছে গলায় রশি দিয়ে নারীর আত্মহত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৪ | ১০:৫৩
ঝিনাইদহের শৈলকূপায় ছেলের কাছে চাঁদা দাবি করায় মা মরিয়ম খাতুন নামে এক নারী আত্মহত্যা করেছে। বুধবার (২৯ মে) উপজেলার বিএলকে এলাকার উমেদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত ওই নারী কৃষ্ণপুর গ্রামের মৃত মকছেদ বিশ্বাসের স্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক নিহত মরিয়মের এক স্বজন বলেন, 'গত উপজেলা নির্বাচনে সাবেক মেম্বার মান্নানের পক্ষ নিয়ে আমরা দোয়াত কলম প্রতীকের প্রার্থীর ভোট করেছি। কিন্তু ওই নির্বাচনে দোয়াত কলমের প্রার্থী শামীম হোসেন মোল্লা পরাজিত হন। তারপর থেকে আমাদের এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে বিজয়ী প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর অনুসারী আশরাফুল আলম আশা মেম্বারের নেতৃত্বে সংঘবদ্ধ মাসুদ,মোতাহার ও দুলালসহ অনেকে। কয়েকদিন আগে মরিয়ম বেগমের ছেলে মনোয়ার হোসেনের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আশা মেম্বার। তাদের হাত থেকে রেহাই পেতে খালের ধারে মায়ের নামে থাকা ৩শতক জমি এক লাখ টাকায় বায়না করে ছেলে মনোয়ার। এরপর এক সাথে সমুদ্বয় টাকা দেওয়ার জন্য আশা মেম্বারের লোকজন রাতে তার ছেলে মনোয়ারকে খুজতে থাকে। কোন উপায় না পেয়ে ছেলে এলাকা ছেড়ে পালিয়ে যায়। সেসময় ছেলেকে না পেয়ে মা মরিয়ম খাতুনকে গালাগালি করে আশা মেম্বারের লোকজন। বুধবার সন্ধ্যা রাতে তার মা মরিয়ম মেম্বারের লোকজনদের বলেন আমি মরে গেলে তো সব ঝামেলা মিটে যাবে। পরে ক্ষোভে বুধবার ভোররাতে বাড়ির পাশে লিচু গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। এ অভিযোগের বিষয়ে জানতে আশরাফুল আলম আশার ব্যক্তিগত মোবাইলে একাধিক বার কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি সরেজমিন তার এলাকায় গিয়েও তাকে পাওয়া যায়নি। তবে শৈলকূপা উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন, 'এ ধরনের কর্মকান্ড যারা করছে তারা কেউই আমার অনুসারী না।' এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, 'ওই আত্মহত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।