শৈলকূপা থানায় হামলার ঘটনায় স্থানীয় মেয়রের ছেলে ৫ দিনের রিমান্ডে – দৈনিক গণঅধিকার

শৈলকূপা থানায় হামলার ঘটনায় স্থানীয় মেয়রের ছেলে ৫ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৪ | ১১:১৭
ঝিনাইদহের শৈলকূপা থানায় হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে আটককৃত কাজী রফিকুল আশরাফ রাজীবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৮ জুন) বিকেল ৩টার দিকে শুনানি শেষে ঝিনাইদহের শৈলকূপা আমলি আদালত রিমান্ড মঞ্জুর করেন। রাজীব শৈলকূপা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী আশরাফুল আজমের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা ও ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. জুয়েল ইসলাম বলেন, শৈলকূপা থানায় হামলার ঘটনায় পৌরসভার মেয়রের ছেলে কাজী রফিকুল আশরাফ রাজীবের সম্পৃক্ততা ও নেতৃত্ব দানের সত্যতা পাওয়া যায়। ফলে বৃহস্পতিবার দুপুরে শৈলকূপা শহরের চৌরাস্তা মোড় থেকে রাজীবকে গ্রেফতার করা হয়। পরে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ৯ জুন দুপুরে উপজেলার ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তাক শিকদারকে একটি মামলায় গ্রেফতার করে থানা নিয়ে যায় পুলিশ। এসময় তাকে ছিনিয়ে নিতে কয়েকশ লোক থানা ঘেরাও করে ইট-পাটকেল ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন। সেসময় আহতদের মধ্যে গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। পরে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওইদিন রাতেই ১১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০০ জনকে আসামি করে মামলা করা হয় শৈলকূপা থানায়। পুলিশের উপ-পরিদর্শক লাল্টু রহমান মামলাটি করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।