সঠিকভাবে রোগ নির্ণয় না হওয়ায় দেশের অর্ধেক রোগী বিদেশে চলে যান : স্বাস্থ্যমন্ত্রী – দৈনিক গণঅধিকার

সঠিকভাবে রোগ নির্ণয় না হওয়ায় দেশের অর্ধেক রোগী বিদেশে চলে যান : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৪ | ১১:৪৬
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, সঠিকভাবে রোগ নির্ণয় না হওয়ায় দেশের অর্ধেক রোগী বিদেশে চলে যান। টেকশিয়ানরা সঠিকভাবে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দিলে স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বাড়বে। বুধবার (১০ জুলাই) দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইন্সটিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজি পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো স্বাবলম্বী করার তাগিদ দেওয়া হচ্ছে। ঢাকার হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে এর বিকল্প নেই। বিভিন্ন রোগের পরীক্ষার রিপোর্টে গড়মিল থাকার কারণে দেশের স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা কম। এগুলো চিন্তা করেই অনেকে বিদেশ চলে যায়। দেশের টেকনোলজি শক্ত হলে, রোগের চিকিৎসা দেশেই করা সম্ভব। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা নিশ্চিত করতে হবে। সব রোগের সার্ভিস ভাল করে দেওয়া হলে রাজধানী ঢাকায় রোগীর চাপ কমবে। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ আজিজুর রহমান, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ইকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।