সবজির দাম না পেয়ে হতাশ, মেহেরপুরে কৃষকের মুখে হাসি ফোটাল ‘স্বপ্ন’ – দৈনিক গণঅধিকার

সবজির দাম না পেয়ে হতাশ, মেহেরপুরে কৃষকের মুখে হাসি ফোটাল ‘স্বপ্ন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ | ১০:০৩
এবছর শীতকালীন সবজি ফুলকপির ভালো ফলন হলেও দাম পাচ্ছেন না মেহেরপুরের কৃষকরা। উৎপাদিত সবজির কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন জেলার চাষিরা। বিক্রি করে পরিবহন ও শ্রমিক খরচের টাকাও উঠছে না। ক্রেতা কম থাকায় বেশিরভাগ সবজিই নষ্ট হচ্ছে জমিতে। অনেকে রাগে-ক্ষোভে ক্ষেতেই সবজি নষ্ট করে ফেলছেন। কৃষকের হতাশার খবর চোখে পড়ে চেইন সুপারশপ ‘স্বপ্ন’ কর্তৃপক্ষের। মেহেরপুর সদর উপজেলার হরিরামপুরে প্রতিনিধি গিয়ে প্রাথমিকভাবে ১০ হাজার পিস ফুলকপি কিনেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সবজিগুলো কেনা হয়। হরিরামপুরের ফুলকপি চাষি রাকিব হোসেন বলেন, ‘এ বছর আমি চার বিঘা জমিতে ফুলকপি চাষ করেছি। এক বিঘা জমিতে ফুলকপির আবাদ করতে খরচ হয়েতে ২৫ হাজার টাকা। সঙ্গে রয়েছে শ্রমিক ও পরিবহন খরচ। লাভের মুখ দেখছি না। উল্টো জমিতে ফুলকপি নষ্ট হয়ে যাচ্ছিল। সেখানে আশার মুখ দেখালো সুপারশপ স্বপ্ন। আমাদের কাছ থেকে ১০ হাজার পিস ফুলকপি কিনেছে। তাদের আমরা ধন্যবাদ জানাই।’ ‘স্বপ্ন’র মেহেরপুর আউটলেট অপারেশন ম্যানেজার মাজেদুল হক বলেন, ‘মিডিয়ায় ফুলকপি চাষিদের দুর্ভোগের বিষয়টি জানতে পারি। পরে আমরা কৃষকদের সঙ্গে যোগাযোগ করে সবজি কিনেছি। অন্যান্য ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান থাকবে।’ তিনি আরও বলেন, মধ্যস্বত্বভোগীদের লাভবান না করে কৃষকদের সঙ্গে সরাসরি সেতুবন্ধনের চেষ্টা করে আসছে স্বপ্ন। এই চেষ্টা সবসময় অব্যাহত থাকবে। জেলা কৃষি বিপণন অনুসন্ধান কর্মকর্তা জিব্রাইল হোসেন জানান, বর্তমানে বাজারে ফুলকপির সরবরাহ বেড়ে যাওয়ায় চাহিদা কমে গেছে। যে কারণে কৃষকরা লোকসানে পড়েছেন। লোকসান থেকে কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কৃষকদের যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃঞ্চ হালদার বলেন, প্রতিবছর এ মৌসুমে মেহেরপুরে ব্যাপকভাবে বাঁধাকপি ও ফুলকপির আবাদ হয়। হঠাৎ দরপতন হয়েছে। স্বপ্নকে এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। সবজির দাম না পেয়ে হতাশ, কৃষকের মুখে হাসি ফোটাল ‘স্বপ্ন’ এ বিষয়ে ‘স্বপ্ন’-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, আমরা কৃষকের পাশে শুরু থেকেই আছি। তাদের মুখে হাসি সবসময়ই দেখতে চাই।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।