সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমনের ৩ যাত্রী নিহত – দৈনিক গণঅধিকার

সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমনের ৩ যাত্রী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ | ১১:৪৪
পাবনার সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমনের তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। তারা পেশায় শ্রমিক। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে একটি নসিমনে করে বিল এলাকায় পেঁয়াজ লাগাতে যাচ্ছিলেন ধনী, রাসেল ও খোকনসহ অন্যরা। এসময় সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটি এলাকায় পৌঁছালে নসিমনটি নষ্ট হওয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে সেটি মেরামত করা হচ্ছিল। এসময় মালবাহী একটি ট্রাক এসে নসিমনকে ধাক্কা দিলে তিনজন নিহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, দাঁড়িয়ে থাকা নসিমনে ধাক্কা দেওয়ায় তিনজন নিহত হন। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও এ সংশ্লিষ্টরা পালিয়ে গেছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।