সাংবাদিকদের তাদের মতো কাজ করতে দিন : ঢামেক পরিচালককে স্বাস্থ্যমন্ত্রী – দৈনিক গণঅধিকার

সাংবাদিকদের তাদের মতো কাজ করতে দিন : ঢামেক পরিচালককে স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৪ | ৯:৫৩
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের এমন নোটিশ জারির পর তাকে ডেকে নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সাংবাদিকদেরকে তাদের মতো কাজ করতে দিন। তাদের সঙ্গে যেন বৈষম্য বা বিবাদ না হয়। রবিবার (৯ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে আরও উপস্থিত ছিলেন— স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ’র সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। ঢামেক পরিচালকের নোটিশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি আজ সকালে পরিচালককে ফোন করেছিলাম, জানতে চেয়েছি— কেন এরকম ঘটনা হচ্ছে। আমার কাছে কিছু ভুল ইনফরমেশন আসছে। পরিচালক আমাকে বললেন, স্যার আপনার সঙ্গে আমি দেখা করবো। তিনি কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন। আমি তাকে বলেছি— দেখেন, সাংবাদিকদেরকে তাদের মতো কাজ করতে দিন। এখানে যেন কোনও রকম বৈষম্য বা কোনও রকম বিবাদ না হয়। এটা আমি তাকে স্পষ্ট করে বলে দিয়েছি।’ ডা. সামন্ত লাল সেন বলেন, ‘তবে একটা কথা সত্য, আমি নিজেও ফেস করি। অনেক সময় দেখা যায়, আমরা যখন রোগী দেখি...। আমার ক্ষেত্রে আমি অনেক সাংবাদিকদের সঙ্গে...। এত বড় বড় ম্যাসিভ ঘটনা বাংলাদেশে ঘটেছে, নিমতলী থেকে শুরু করে যেগুলো আমি ট্যাকেল করেছি। ওইটা একটু নিজেকে ইয়ে করে ট্যাকেল করতে হয়। সেটা আমিও তাকে (ঢামেক পরিচালক) বলেছি, এখানে যেন সাংবাদিকদের সঙ্গে কোনও খারাপ আচরণ করা না হয়। এটা আমি সকালে তাকে ডেকে বলে দিয়েছি।’ কর্মস্থলে চিকিৎসকদের অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিলেটে যাদের কর্মস্থলে অনুপস্থিত পেয়েছি, সঙ্গে সঙ্গে সাসপেন্ড করেছি। আমার পরিকল্পনা আছে— ঢাকার বাইরে কিছু হাসপাতালে যাবো। কিন্তু মুশকিল হচ্ছে— কোনও না কোনোভাবে সবাই জেনে যায়, আমি আসবো। কারণ একজন মন্ত্রী যখন কোথাও যায়, তার প্রটোকল এমন থাকে... আমি বলছিলাম, দরকার হলে আমি সিএনজিচালিত অটোরিকশা করে চলে যাই। তাও যাই।’ মন্ত্রী বলেন, ‘তবে আমি এ একটা কাজ করি। ধরুন আমি রংপুর যাবো। রংপুর গিয়ে প্রথম দিনই করবো না। হঠাৎ করে ওইখানে গিয়ে ডিসিশন নিয়ে আমি হাসপাতালে যাবো।’ তিনি আরও বলেন, ‘চিকিৎসা এমন একটি বিষয়, গাফিলতি করলে একটা মানুষের জীবন চলে যায়। সুতরাং, এখানে দুইবার চিন্তা করার কোনও সুযোগ নেই। অতএব, এ ব্যাপারে কোনও গাফিলতি বা কোনও অবহেলা আমি সহ্য করবো না।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।