সোনারগাঁওয়ে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীসহ আটক ২ – দৈনিক গণঅধিকার

সোনারগাঁওয়ে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীসহ আটক ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৪ | ৪:১৮
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গৃহবধু সালমা বেগমকে (৩৫) শ্বাসরোধে হত্যার অভিযোগে নিহতের স্বামীসহ ২ আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার ভট্টপুর এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় ওই গৃহবধূর মরদেহ পাওয়া যায়। নিহত সালমা বেগম একই এলাকার মোহাম্মদ রূপচাঁনের স্ত্রী ও সালাউদ্দিন মিয়ার মেয়ে। আটককৃতরা হলেন নিহতের স্বামী মোহাম্মদ রূপচাঁন ও দেবর সুলতান মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার তাজপুর গ্রামের সালাউদ্দিন মিয়ার মেয়ে সালমার সঙ্গে ভট্টপুর গ্রামের সোনা মিয়ার ছেলে রূপচানের ২০০৫ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে আবদুল্লাহ আরবান কাইফি (১৬) ও খাদিজা আক্তার (৭) নামের দুই সন্তান রয়েছে। ২০২২ সালে মেঘনা গ্রুপে চাকরির সবাদে এক নারীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন রূপচাঁন। পরে তিনি ওই নারীকে বিয়ে করার জন্য উঠেপড়ে লাগেন। বিষয়টি সালমা বেগম জানার পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এর জের ধরে প্রায় সময় সালমা বেগমকে শারীরিক নির্যাতন করতেন রূপচান। বৃহস্পতিবার (২৩ মে ) রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই রাতের কোনও একসময় সালমা বেগমকে শ্বাসরোধে হত্যার পর পাশের একটি পুকুরে মরদেহ ফেলে দেওয়া হয়। শুক্রবার (২৪ মে) সকালে নিহতের মরদেহ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিহত সালমার বড় ভাই রিপন খান জানান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ধরে তার বোনকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী রূপচাঁন। হত্যার পর মরদেহ পুকুরে ফেলে পানিতে ডুবে মারা গেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তার বোন সাঁতার জানতো। কীভাবে পানিতে ডুবে মারা যাবে, জিজ্ঞাসা তার। বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহসিন বলেন, ‘নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ও তার ভাইকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।