হলে সিটের দাবি আবারও ভিসি বাসভবনের সামনে জাবি ছাত্রীদের অবস্থান – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩১ জুলাই, ২০২৩
সময়ঃ ১০:০০ পূর্বাহ্ণ

হলে সিটের দাবি আবারও ভিসি বাসভবনের সামনে জাবি ছাত্রীদের অবস্থান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৩ | ১০:০০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে আসন বরাদ্দের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে আবারও বিক্ষোভ করেছেন শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া হলের ছাত্রীরা। রোববার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে। এর আগে রাত সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রীরা। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ, দেড় বছর ধরে তারা আবাসিক হলের গণরুমে অবস্থান করছেন। তাদের গণরুমে না রাখার প্রতিশ্রুতিতে প্রথম দিকে দুই মাসের বেশি অনলাইনেও ক্লাস নেওয়া হয়। তারপরও তাদের আসন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে তাদের আসন বরাদ্দ দিতে হবে। ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০ ব্যাচের ছাত্রী মোহসীনা রহমান মীম বলেন, গত ২৩ জুলাই আবাসিক হলে সিটের দাবিতে আন্দোলন করেছিলাম। তখন উপাচার্য স্যার আমাদের আশ্বস্ত করেছিলেন ২৮ জুলাইয়ের মধ্যে একটা সিদ্ধান্ত জানাবেন। কিন্তু দুইদিন পার হলেও আমাদের এখনও কিছু জানানো হয়নি। আমরা অবিলম্বে আবাসিক হলে সিট চাই। এদিকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির এক ঘণ্টা পার হলেও উপাচার্য বাসভবন থেকে বের হননি। তবে পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ও প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক নিগার সুলতানাসহ অন্য শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হন। এর আগে, গত ২৩ জুলাই আবাসিক হলে সিটের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রীরা। তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও অন্য শিক্ষকরা ঘটনাস্থলে এসে ছাত্রীদের ২৮ জুলাইয়ের মধ্যে আবাসিক হলে আসন নিশ্চিত করবেন বলে আশ্বাস দেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।