হিটস্ট্রোক চিকিৎসায় বরফ পানির সিরামিক টাব! – দৈনিক গণঅধিকার

হিটস্ট্রোক চিকিৎসায় বরফ পানির সিরামিক টাব!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৪ | ১০:৫৪
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে ১ মার্চ থেকে ২০ মে পর্যন্ত অন্তত ৫৬ জন হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন। এছাড়া প্রায় ২৪ হাজার ৮৪৯টি হিট স্ট্রোকের ঘটনা ঘটেছে। সংকট মোকাবেলায় দিল্লিতে অজয় চৌহানের আরএমএলএইচ হাসপাতালে গত মে মাসের শেষের দিকে প্রথমবারের মতো একটি হিট স্ট্রোক ক্লিনিক চালু করা হয়েছে। এই ক্লিনিকে হিটস্ট্রোকে এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। আরও অন্তত ৪০ জনের চিকিৎসা দেওয়া হয়েছে। আরএমএলএইচের বিশেষায়িত হিট স্ট্রোক ক্লিনিকে ডাক্তাররারা আক্রান্ত রোগীদের বাঁচাতে সর্বাত্মক চেষ্টা করেন। সম্প্রতি, ৪২ ডিগ্রি সেলসিয়াস (১০৭.৭ ডিগ্রি ফারেনহাইট) শরীরের তাপমাত্রা নিয়ে একজন রোগী আসেন, তিনি হিট স্ট্রোকে ভুগছিলেন। এই উচ্চ তাপমাত্রায়, শরীর নিস্তেজ হতে শুরু করে, কোষগুলো ভেঙে যায় এবং অঙ্গ ব্যর্থতার ঝুঁকি থাকে। শরীর ঘাম বন্ধ করে দেয় এবং ত্বক ঠাণ্ডা এবং ক্ল্যামি হয়ে যায়। শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ার ফলে ডিহাইড্রেশন সৃষ্টি হয়। ঘামের সঙ্গে লবণ বেরিয়ে যাওয়াতে লবণের ঘাটতি দেখা দেয়, যা শরীরকে অবসন্ন ও পরিশ্রান্ত করে তোলে। এর ফলে অনেকের মাথাঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা না করলে মৃত্যুও হতে পারে। ক্লিনিকে, ডাক্তাররা ওই রোগীকে ২৫০ লিটারের একটি সিরামিক টাবে বরফ পানিতে ডুবিয়ে রেখেছিলেন, যেখানে তাপমাত্রা শূন্য থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। ক্লিনিকটিতে দুটি সিরামিক টাব, একটি ২০০ কেজি বরফ তৈরির মেশিন, রেকটাল থার্মোমিটার, আইস বক্স এবং ইনফ্ল্যাটেবল টব রয়েছে। আরও চিকিৎসার জন্য ওয়ার্ডে স্থানান্তরিত হওয়ার আগে ওই রোগীর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৫ মিনিট সময় লেগেছিল। সরকারি পরিসংখ্যান বলছে, ১৯৯২ থেকে ২০১৯ সালের মধ্যে তাপপ্রবাহে ভারতে ২৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যেহেতু ভারত মৃত্যুর তথ্য সঠিকভাবে সংরক্ষণ করে না, তাই বিশেষজ্ঞরা মনে করেন প্রকৃত সংখ্যা আরও বেশি হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।