১১ মার্চ মহানগর ও জেলা পর্যায়ে নতুন কর্মসূচি দিচ্ছে বিএনপি – দৈনিক গণঅধিকার

১১ মার্চ মহানগর ও জেলা পর্যায়ে নতুন কর্মসূচি দিচ্ছে বিএনপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৩ | ৫:০১
আগামী ১১ মার্চ সারাদেশের মহানগর ও জেলা পর্যায়ে নতুন কর্মসূচি পালন করবে বিএনপি। বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষে এই কর্মসূচি দেওয়া হবে। শনিবার বিকালে মহানগরের থানায় থানায় পদযাত্রা থেকে এ কর্মসূচি ঘোষণা আসছে বলে বিএনপি সূত্রে জানা গেছে। বিএনপির নতুন কর্মসূচি হবে মহানগর ও জেলায় জেলায় মানববন্ধন। শনিবার দেশব্যাপী মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনা দল ও জোট। যুগপৎ আন্দোলনের এ কর্মসূচিতে বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। কেন্দ্রীয় নেতাদের প্রধান করে গঠন করেছে সমন্বয় টিম। তবে সাংগঠনিক থানা না থাকায় তিন মহানগর বিভিন্ন ওয়ার্ড নিয়ে পদযাত্রা বের করা হবে। বিকালে একযোগে মহানগরের ৯৯ থানা এবং ৮ স্থানে পদযাত্রা বের করবে বিএনপি। এর মধ্যে ঢাকা মহানগর উত্তরে ২৬ থানায়, দক্ষিণে ২৪, নারায়ণগঞ্জে ৩, গাজীপুরে ৮, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ৪, খুলনায় ৫, বরিশালে ৩, রংপুরে ৬ ও সিলেট মহানগরের ৫ থানায় পালন করা হবে এ কর্মসূচি। এছাড়া ৩ মহানগরে থানা না থাকায় বিভিন্ন ওয়ার্ড মিলে ৮ স্থানে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে ৩৩ ওয়ার্ডে মিলে ৫ স্থানে, ফরিদপুরে ২৭ ওয়ার্ড মিলে ১ স্থানে ও কুমিল্লা মহানগরের ২৭ ওয়ার্ড মিলে দুই স্থানে পদযাত্রা বের করবে। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশব্যাপী সব মহানগরের অন্তর্গত থানায় থানায় পদযাত্রা সফল করতে নেতাকর্মীসহ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। জানা গেছে, ঢাকা মহানগর উত্তরের পদযাত্রায় উত্তরা পূর্ব থানায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পল্লবীতে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গুলশানে ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ, কাফরুলে চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, দক্ষিণখান থানায় জয়নুল আবদিন ফারুক নেতৃত্ব দেবেন। দক্ষিণের যাত্রাবাড়িতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, শাহবাগে মির্জা আব্বাস, বংশালে গয়েশ্বর চন্দ্র রায়, শাহাজানপুরে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ড. ফরহাদ হালিম ডোনার চকবাজারের পদযাত্রায় নেতৃত্ব দেবেন। এছাড়া মহানগর উত্তর ও দক্ষিণের অন্যান্য থানাতেও কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে প্রত্যেক থানায় দুপুর ২টা থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিকাল ৩টা থেকে এ পদযাত্রা শুরু হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, উত্তরের ২৬ থানায় একযোগে পদযাত্রা বের করা হবে। এতে শুধু বিএনপি নয়, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, দক্ষিণের ২৪ থানায় পদযাত্রা হবে। জনসম্পৃক্ততামূলক এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নিতে উন্মুখ হয়ে আছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।