চট্টগ্রামে দুই নারীর যাবজ্জীবন – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
৩:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামে দুই নারীর যাবজ্জীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:৪৫
চট্টগ্রামে মাদক মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা দুজন হলেন জমিলা খাতুন (৩১) ও গুলজার বেগম (৩৫)। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঞা এ রায় দেন। তবে রায় ঘোষণার সময় আদালতে আসামিরা অনুপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আবু জাফর জানান, মামলার বিচার চলাকালীন আসামিরা জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্ত জমিলা খাতুন কক্সবাজারের উখিয়া থানার পশ্চিম হলুদিয়া গ্রামের মাহাবুল আলমের স্ত্রী (২৮) ও গুলজার বেগম (৩২) রামু থানার খুনিয়াপালং গ্রামের দিল বাহারের স্ত্রী। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ জানুয়ারি চট্টগ্রামের বাকলিয়া থানার নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় একটি বাস থেকে জামিলা খাতুন ও গুলজার বেগমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় জামিলা খাতুনের ভ্যানিটি ব্যাগ থেকে দুই হাজার ৯৫০ পিস ও গুলজার বেগমের ভ্যানিটি ব্যাগ থেকে এক হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২০২২ সালে ১৭ আগস্ট দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।