বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার:পাঁচ পাহাড়ি সন্ত্রাসী আটক – দৈনিক গণঅধিকার

সেনাবাহিনীর অভিযানে

বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার:পাঁচ পাহাড়ি সন্ত্রাসী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:১৭
খাগড়াছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ স্বশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে নিরপত্তা বাহিনী। টানা চার ঘণ্টার এ অভিযানকালে মর্টারশেল ও এ কে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে আটক সন্ত্রাসীদের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে গুইমারা রিজিয়নের আওতাধীন মানিকছড়ি ও ফটিকছড়ি উপজেলার সীমন্তবর্তী কাঞ্চননগর বটতলী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে এ কে ৪৭ রাইফেল একটি, পয়েন্ট ২২ মিলিমিটার রাইফেল একটি, চায়না পিস্তল একটি, এলজি শর্ট ব্যারেল ১টি, এলজি অ্যামোনেশন ৩৬ রাউন্ড, লং ব্যারেল ১টি, মর্টারশেল ৪টি, এ কে ৪৭ অ্যামোনেশন ৭ রাউন্ড, এম-১ রাইফেল একটি, এম-১ অ্যামোনেশন ২৪ রাউন্ড ও মাইন তৈরির সরঞ্জামাদি ছাড়াও ওয়াকিটকি ২টি, বান্ডুলার ৬টি, ইউনিফর্ম ৫ জোড়া, মোবাইল সেট ৬টি, কাচের বোতল ৩৭টি ও ভারতীয় মুদ্রা ১১০ রুপি উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, পাহাড়ের একটি স্বশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে গুইমারা রিজিয়নের অধীন মানিকছড়ি-ফটিকছড়ির সীমান্তবর্তী কাঞ্চননগর বটতলী এলাকার বাসিন্দা রমজান আলীর পরিবারকে জিম্মি করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে ওই বাড়িতে অবস্থান গ্রহণ করে। তিনদিন ধরে রমজান আলী ও তার পরিবারের সদস্যরা ঘর থেকে বের না হলে স্থানীয়রা খবর নিয়ে বিষয়টি জানতে পেরে নিরাপত্তা বাহিনীকে জানান। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি ও লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী ও ফটিকছড়ি থানা পুলিশ ওই এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। টানা চার ঘণ্টা অভিযান শেষে ওই বাড়ি থেকে পাঁচ স্বশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনী। এ সময় বসতঘরের চৌকির নিচে স্তূপ করে রাখা মর্টারশেল ও এ কে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়। এছাড়া জিম্মি অবস্থায় থাকা রমজান আলীর পরিবারের পাঁচ সদস্যকেও উদ্ধার করা হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।