আ. লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না: মঈন খান – দৈনিক গণঅধিকার

আ. লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না: মঈন খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৩ | ৮:৩৭
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ মুখে বলে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি, আর কায়েম করে একদলীয় বাকশালী শাসন। তারা মানুষকে কথা বলতে দেয় না, এরা কিভাবে স্বাধীনতার পক্ষে শক্তি হলো। পথে ঘাটে সব স্থানে বলে যাবো আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। বৃহস্পতিবার বিকেলে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে ঢাকা বিভাগের বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, ২৫ মার্চের কালো রাতে যখন হায়নার মত পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল তখন আওয়ামী লীগের কি ভূমিকা ছিল। তাদের ভূমিকা ছিল পলায়ন রাজনৈতিক দলের ভূমিকা। তারা পালিয়ে গিয়েছিল। তারা কাপুরুষের মতো অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল। আর জিয়াউর রহমান কি করেছিলেন? স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি পাকিস্তানীদের ভয় পাননি। এ কথাগুলো নতুন প্রজন্মকে জানাতে হবে। আজকে সরকার মিথ্যে ইতিহাস প্রকাশ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সত্যিকারের ইতিহাস আমাদেরকে তুলে ধরতে হবে। ড. আব্দুল মঈন খান বলেন, আমরা যে আন্দোলন করছি, এই আন্দোলনে ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করব। আমরা এই সরকারের অবসান ঘটিয়ে এখানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারব। উপস্থিত চেয়ারম্যানদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের চলমান কর্মসূচি কোন পর্যায়ে নিয়ে গেলে বর্তমান সরকারের অবসান ঘটাতে পারব এ বিষয়ে আপনারা আমাদেরকে মতামত দেবেন। ড. আব্দুল মঈন খান বলেন, জিয়াউর রহমান শুধু জীবন বাজি রেখে যুদ্ধে যাননি, তিনি বেগম খালেদা জিয়া এবং তার সন্তানদের জীবনের ঝুঁকি নিয়ে তিনি যুদ্ধে গিয়েছেন। তিনি সম্মুখ শ্রেণিতে যুদ্ধ করেছিলেন। তিনি শৃঙ্খলার সঙ্গে রাজনীতি করেছেন। জিয়াউর রহমান রাজনীতির মধ্যে যে শৃঙ্খলা এনেছিলেন এটা খুব বিরল। এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, অ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। এই সভা সঞ্চালনা করেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। মতবিনিময় সভায় ঢাকা বিভাগের সাবেক ও বর্তমান ২১৫ জন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।