‘ওবায়দুল কাদের কোথায় কখন খেলবেন জানালে খেলোয়াড় নিয়ে চলে আসব’ – দৈনিক গণঅধিকার

‘ওবায়দুল কাদের কোথায় কখন খেলবেন জানালে খেলোয়াড় নিয়ে চলে আসব’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৩ | ৪:৫৮
বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছু হলেই বলেন— ‘খেলা হবে’। কবে, কখন, কোথায় খেলবেন জানালে আমরা খেলোয়াড় নিয়ে চলে আসব। শনিবার সকালে বরিশাল নগরীর আমতলা মোড় এলাকায় মহানগর বিএনপি আয়োজিত কোতোয়ালি থানা এলাকার পদযাত্রা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শাহজাহান ওমর বলেন, তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের সৃষ্টি। আমরা সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, কারাবন্দিদের মুক্তি, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে সবাইকে এক হয়ে আন্দোলন করার আহবান জানান তিনি। পদযাত্রাটি নগরীর আমতলা মোড় থেকে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে চাঁদমারী এলাকায় শেষ হয়। এদিকে মহানগর বিএনপির আয়োজনে কাউনিয়া, বন্দর ও এয়ারপোর্ট থানা এলাকায়ও পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় বিএনপি ১৫ জন নেতা পৃথক ৩টি পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন। এ সময় পদযাত্রা কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল ব্যাপক।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।