শুরু হতে যাচ্ছে গেদে-দর্শনা অত্যাধুনিক স্থলবন্দরের নির্মাণকাজ – দৈনিক গণঅধিকার

শুরু হতে যাচ্ছে গেদে-দর্শনা অত্যাধুনিক স্থলবন্দরের নির্মাণকাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৩ | ১১:০১
ভারত-বাংলাদেশ দুই দেশের মাঝে কাঁটাতারের বেড়া থাকলেও দুই দেশের সংস্কৃতি, আন্তরিকতা, সৌভ্রাতৃত্ববোধসহ বাণিজ্যিক আদান-প্রদানে এতটুকু ঘাটতি পড়েনি কোনদিন। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গেদে রেলপথে ট্রেন চলাচল চালু থাকলেও স্থলবন্দর তৈরি করার ব্যাপারে চিন্তা-ভাবনা চলছিল দুই দেশের সরকারের পক্ষ থেকে বেশ কিছু দিন ধরে। তবে ভারত সরকারের আর্থিক অনুমোদনের সবুজ সংকেত পাওয়ার পর এবার শুধু শুরুর অপেক্ষা। কাজটিকে দ্রুত ত্বরান্বিত করার গতি আনতে সেতু বন্ধনে বিশেষ ভূমিকা নিলেন রানাঘাট তপশিলি সংরক্ষিত লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি তার নিজের সাংসদ কোটার তহবিল থেকে অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছেন। এই রাস্তা হয়ে যাওয়ার পরেই, বন্দর নির্মাণের যাবতীয় কাজকর্ম শুরু করবে কেন্দ্রীয় সরকার। শুরু হতে যাচ্ছে গেদে-দর্শনা অত্যাধুনিক স্থলবন্দরের কাজ সোমবার (২৩ এপ্রিল) গেদে সীমান্তের এই অনুষ্ঠানে বিডিআর এবং বিএসএফ, দুই দেশের প্রশাসনিক কর্মকর্তা, কৃষ্ণগঞ্জ ব্লকের বিডিও এবং সাংসদ জগন্নাথ সরকার নিজেসহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দফতরের একাধিক কর্মকর্তার উপস্থিতিতে আলোচনার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হলো। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পেট্রোপল সড়কপথে বাণিজ্যিক পণ্য আদান-প্রদানে বেশ চাপ বাড়ছিল। পণ্য পরিবহনের জন্য ট্রেনের বিকল্প হিসেবে পেট্রাপোল স্থলবন্দরের ওপর নির্ভর করতে হয় দুই দেশের ব্যবসায়ীদের। তবে দুই দেশের ঐকান্তিক প্রচেষ্টায় অল্প দিনের মধ্যেই বাণিজ্যিক ক্ষেত্রে এই সমস্যার অবসান ঘটতে চলেছে। আলোচনায় জানা গেছে, বাংলাদেশ সরকার এ বিষয়ে ৯০ বিলিয়ন অর্থ মঞ্জুর করেছে। ভারতও অনুসন্ধান পর্ব শেষ করে ডিজাইন প্রস্তুত করেছে। তবে এখনও অর্থ মঞ্জুর করেনি। কাজে গতি আনতে সাংসদ জগন্নাথ সরকার তার নিজের সাংসদ তহবিল থেকে অর্থ অনুমোদন করে কাজের সূচনা করলেন। দ্রুত কাজ সম্পন্নের জন্য প্রয়োজনীয় চৌদ্দ ফুট চওড়া ৮৫০ মিটার আপ এবং ২৭৫ মিটার ডাউন দুটি রাস্তা নির্মাণের অর্থ মঞ্জুর করেছেন সাংসদ। জগন্নাথ সরকার আশাবাদী, তার সাংসদ তহবিলের কাজ শুরু হতে হতেই কেন্দ্রীয় অর্থ মঞ্জুর হয়ে যাবে। তিনি বিষয়টি নিজে তদারকি করবেন বলে সবাইকে অবগত করেছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।