বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনের দাম আকাশচুম্বি! – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৮ জুলাই, ২০২৩
সময়ঃ ৮:০৭ পূর্বাহ্ণ

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনের দাম আকাশচুম্বি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৩ | ৮:০৭
ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক মাস। ইতোমধ্যেই তৈরি হচ্ছে ভেন্যুগুলো। প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান ডিজনি হটস্টারও। তবে অন্যান্য ম্যাচের তুলনায় তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব ভারত-পাকিস্তান ম্যাচের। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সমর্থকদের মাঝে এক ভিন্ন উন্মাদনা। শুধু সমর্থকদের মাঝেই নয়- এ উন্মাদনা থাকে খেলা সম্প্রচার করা প্রতিষ্ঠানগুলোর মাঝেও। এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে শত কোটি দর্শক। এ সুযোগটাই কাজে লাগাতে চায় ডিজনি হটস্টার। টিভি এবং ডিজিটাল প্লাটফর্মের জন্য বিজ্ঞাপন ও স্পন্সরের পৃথক মূল্য তালিকা প্রকাশ করেছে ডিজনি হটস্টার। টিভির জন্য দুই ক্যাটাগরিতে স্পন্সর প্রত্যাশা করছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান। টিভির জন্য বিশ্বকাপে কো-স্পন্সরকে গুনতে হবে ১১৮ কোটি রুপি। অ্যাসোসিয়েট স্পন্সরের জন্য অংকটা ৮৮ কোটি। ডিজনি হটস্টারের ডিজিটাল প্ল্যাটফর্মে তিন ক্যাটাগরিতে স্পন্সর করা যাবে। যেখানে কো প্রেজেন্টিং ১৫০, পাওয়ার্ড বাই ৭৫ ও অ্যাসোসিয়েট স্পন্সর হতে ব্যয় করতে হবে ৪০ কোটি রুপি। ভারত-পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনের রেটও প্রকাশ করেছে ডিজনি হটস্টার; যা যে কারো চোখ কপালে তুলবে। ভারত-পাকিস্তান ম্যাচে প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য ৩০ লাখ রুপি ধার্য করেছে প্রতিষ্ঠানটি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আইপিএলে খুব একটা লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। তাই বিশ্বকাপ ও ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে ক্ষতি পুষিয়ে নিতে চায় ডিজনি হটস্টার। ৫ অক্টোবর থেকে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ও ১৯ নভেম্বর হবে ফাইনাল। আর গ্রুপপর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা আহমেদাবাদে, আগামী ১৫ অক্টোবর।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।