পালটাপালটি সমাবেশ ঘিরে জনভোগান্তি চরমে – দৈনিক গণঅধিকার

পালটাপালটি সমাবেশ ঘিরে জনভোগান্তি চরমে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৩ | ৯:৪১
শুক্রবার বড় দুদলের পালটাপালটি রাজনৈতিক কর্মসূচি ঘিরে ভোগান্তির নগরী হয়ে ওঠে ঢাকা। গণপরিবহণ সংকটে অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছান। এছাড়া প্রবল বর্ষণে জলমগ্ন রাস্তা ভোগান্তির মাত্রা আরও বাড়িয়ে দেয়। তবে অন্যান্য সমাবেশের আগে ঢাকায় অঘোষিত হরতালের আবহ থাকলেও এবার পরিস্থিতি ছিল অনেকটাই ভিন্ন। বিছিন্ন দু-একটি ঘটনা ছাড়া যানবাহন চলাচলে কোথাও বাধার অভিযোগ পাওয়া যায়নি। তবে মিছিল-শোডাউনে শহরজুড়ে ছিল চাপা আতঙ্ক। সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শুক্রবার ছুটির দিনেও যারা জরুরি কাজে বের হন যানবাহন সংকটে তারা ভোগান্তির মুখে পড়েন। বিশেষ করে অসুস্থ, বৃদ্ধ এবং নারী-শিশুদের ভোগান্তি ছিল চরমে। এ সময় যথারীতি রাস্তা ছিল রিকশা-অটোর দখলে। স্বল্প দূরত্বে যেতেও দ্বিগুণ এমনকি তিনগুণ ভাড়া চাওয়া হয়। তবে ফাঁকা রাস্তায় রাইড শেয়ারিং বাইকে চড়ে সহজেই গন্তব্যে পৌঁছান অনেকে। বেলা ১১টায় মালিবাগ রেলগেটে বৃদ্ধ মাকে নিয়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন কলেজছাত্র মাহিদুল ইসলাম। তিনি বলেন, চিকিৎসার জন্য মাকে নিয়ে বারডেম হাসপাতালে যাবেন। কিন্তু বাস পাওয়া যাচ্ছে না। আবার এটুকু রাস্তার জন্য সিএনজিতে চারশ টাকা ভাড়া যাচ্ছে। বাস না পেলে শেষ পর্যন্ত সিএনজিতেই যাবেন তিনি। দুপুরের প্রচণ্ড গরমে মাথায় ভারী ব্যাগ চাপিয়ে খামারবাড়ির রাস্তা ধরে হাঁটছেন বৃদ্ধ জয়নাল আবেদিন। তার বাসা মিরপুর ১০ নম্বর সেকশনে। কোথায় যাবেন জানতে চাইলে জয়নাল বলেন, কাওরানবাজারে তার সবজির দোকান। ভোরেই বেচাকেনা শেষ হয়ে গেছে। কিন্তু হিসাব গোছাতে সময় লাগায় দেরি হয় তার। কিন্তু রাস্তায় নেমে বাস পাচ্ছেন না। তাই হেঁটেই ফিরছেন বাসায়। দুপুর দেড়টায় মগবাজার বারাকাহ কিডনি হাসপাতালেরর সামনে ৪ বছরের মেয়েকে নিয়ে অপেক্ষমাণ চম্পা রানি বিশ্বাস। মেয়ের চিকিৎসা শেষে গ্রামের বাড়ি মানিকগঞ্জে ফিরতে চান তিনি। কিন্তু রাস্তায় একের পর এক মিছিল দেখে ভয় পাচ্ছেন। তাই পরিস্থিতি বোঝার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করছেন তিনি। সমাবেশ ঘিরে পুলিশের কড়াকড়িতে রাজধানীতে ঢোকার মুখেও ভোগান্তির শিকার হন অনেকে। রাজনৈতিক কর্মী সন্দেহে অনেকে দীর্ঘ পুলিশি জেরার মুখে পড়েন। এতে অনেকেই হয়রানির শিকার হন। এছাড়া ঢাকামুখী যানবাহনে তল্লাশির কারণেও দীর্ঘ যানজটে নাকাল হন অনেকে। ছেলের অসুস্থতার খবরে ঢাকায় ঢুকতে গিয়ে ভোগান্তির মুখে পড়েন কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার বাসিন্দা মকবুল হোসেন। শুক্রবার সকালে তিনি বলেন, ‘আমার ছোট ছেলে জিসান বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত। পল্টনে সমাবেশ হবে তাই তিনি পোস্তগোলা হয়ে ঢাকায় ঢুকছেন। কিন্তু ব্রিজে ওঠার আগেই পুলিশের তল্লাশিতে বাস থেমে গেছে। ২০ মিনিট ধরে বসে আছেন তিনি। যানজটে আটকে থাকা কেরানীগঞ্জের কোনাখোলার বাসিন্দা মাহফুজুর রহমান বলেন, ‘আমি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যাব। জরুরি কাজ আছে। কিন্তু এখানে আসার পর পুলিশ গাড়ি থেকে নামিয়ে নানা প্রশ্ন করছে। কোথায় যাব, কার কাছে যাব, কেন বাসা থেকে বের হলাম ইত্যাদি জানতে চায় পুলিশ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।