১৪০ বছরের রেকর্ড বৃষ্টিপাতে ভাসছে চীন – দৈনিক গণঅধিকার

১৪০ বছরের রেকর্ড বৃষ্টিপাতে ভাসছে চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৩ | ৯:৫৯
ভয়াবহ টাইফুনের কবলে পড়েছে এশিয়ার ৩ দেশ। ‘ডাকসুরি’ ও ‘তালিম’-এর পর তৃতীয় টাইফুনের রূপে আসে ‘খানুন’। তিনটি ঝড়ের সম্মিলিত প্রভাব লন্ডভন্ড করে দেয় এশিয়ার দেশ-চীন ও ফিলিপাইন। সবচেয়ে বেশি বৃষ্টিপাতে ১৪০ বছরের রেকর্ড ভেঙে অথৈ জলে ভাসছে চীন। ভয়াবহ হুমকিতে পড়েছে জাপানও। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণে এই ধরনের চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটতে পারে। বিবিসি। তিন ঝড়ের তাণ্ডবে গত সপ্তাহের শেষদিক থেকে চীনের রাজধানী বেইজিং এবং তিয়ানজিন ও হেবেই প্রদেশ লন্ডভন্ড হয়ে যায়। খানুন ধীরগতির হলেও বেইজিংয়ের ভারি বৃষ্টিপাতকে আরও হুমকির দিকে নিয়ে যায়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে বেইজিং ও হেবেই প্রদেশ থেকে প্রায় ৯ লাখ ৭৪ হাজার ৪০০ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। পশ্চিমে শানসি প্রদেশে আরও ৪২ হাজার ২১১ জনকে সরিয়ে নেওয়া হয়। দেশটি গত কয়েকদিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতে ভাসছে। এ পর্যন্ত অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রাজধানী বেইজিংয়ে কমপক্ষে ২০ জন মারা গেছে। নিখোঁজ রয়েছে ২৭ জন। ১৮৯১ সালের (১৪০ বছরের) রেকর্ড ভেঙে হুমকির মুখে পড়েছে দেশটি। শনিবার ও বুধবার সকালের মধ্যে বেইজিংয়ের উপকণ্ঠে একটি জলাধারে কর্তৃপক্ষ ৭৪৪.৮ মি.মি (২৯.৩) ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করে। ১৮৯১ সালের পর এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। এদিকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার বৃহৎ শহরতলীর এলাকা এখনো ডুবে আছে। বাস্তচ্যুত হয়েছে ৩ লাখ মানুষ। গত সপ্তাহে ম্যানিলার দক্ষিণের একটি সমুদ্রে ফেরি ডুবে ২৬ জন মারা যায়। কারণ, তখন ডাকসুরি দেশটির পশ্চিম উপক‚ল থেকে দূরে সরে যায় এবং খানুন পূর্বে শক্তি সংগ্রহ করে। জাপানের গ্রীষ্মমণ্ডলীয় ওকিনাওয়া দ্বীপপুঞ্জ বুধবার খানুনের ২৫২ কিলোমিটার দমকা হাওয়ার আঘাতের সম্মুখীন হওয়ার কথা। প্রায় ২০ হাজার মানুষকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওকিনাওয়ার নাহা বিমান বন্দরে প্রায় ৯০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। জাপানে বছরের এ সময় এমন শক্তিশালী ঝড় বিরল। জলবায়ু বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়ন ঝড় ও তাপপ্রবাহের তীব্রতা বাড়িয়ে তুলবে বলে দীর্ঘদিন ধরেই সতর্ক করে এসেছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।