ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস – দৈনিক গণঅধিকার

আরিফুল ইসলাম
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫
১০:২৬ অপরাহ্ণ

ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস

আরিফুল ইসলাম
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫ | ১০:২৬
ভিপি নূরের বলিষ্ঠ নেতৃত্বে সামনের দিনে গণধিকার পরিষদ সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া-৪ আসনের বাংলাদেশ গনঅধিকার পরিষদ থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাকিল আহমেদ তিয়াস।
রোববার (৯ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে নির্বাচনী মোটর শোভাযাত্রা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাকিল আহমেদ তিয়াস এই মন্তব্য করেন।
শাকিল আহমেদ ব'লেন, কুষ্টিয়া জেলার মত সারা বাংলাদেশে ভিপি নুরের নেতৃত্বে  আমাদের গণঅধিকার পরিষদ ঐক্যবদ্ধ।
২৪ এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ দেশের সরকার ব্যবস্থাপনায় পরিবর্তন চাই,নতুন কাউকে দেখতে চায়।
সেই আলোকে গণঅধিকার পরিষদ ইতিমধ্যে সাধারণ মানুষের মনিকোঠায় জায়গা করে নিয়েছে।
তিনি আরও বলেন, কুষ্টিয়া-৪ আসনে আমাকে গনঅধিকার পরিষদ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিগত ১৬ টা বছর আমি রাজপথে থেকেছি,জুলুম নির্যাতন সহ্য করেছি। আমার আসনের স্বৈরাচার বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা তা জানে,তাই আমি মনে করি এই আসনের সাধারণ জনগণ তাদের অধিকার আদায়ের জন্য আমাকে নির্বাচিত করে সংসদে পাঠাবে।
মোটর শোভাযাত্রায় অন্যান্যদের মাঝে গণঅধিকার পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, জেলা যুব অধিকার পরিষদ জেলা শাখার আহ্বায়ক জিলহজ্জ খান, সদস্য সচিব খন্দকার মিনহাজুল হক পাপ্পু, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার দপ্তর সম্পাদক সাকিব হুসাইন, কুমারখালি উপজেলা যুব অধিকার পরিষদ এর সদস্য সচিব রিপন প্রামাণিক
 গণ অধিকার পরিষদ কুষ্টিয়া পৌর শাখার আহ্বায়ক এম এ সাহেদ ভিপি রন্জু সহ গণঅধিকার ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।