এমপি ফারুক চৌধুরীর দৌড়ে পালানো মিথ্যাচার – দৈনিক গণঅধিকার

এমপি ফারুক চৌধুরীর দৌড়ে পালানো মিথ্যাচার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৩ | ১০:১১
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি সাবেক জেলা আ.লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে বিভ্রান্তমূলক খবর প্রকাশের প্রতিবাদে তানোর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালের পৌর সদরের গোল্লাপাড়া বাজারস্থ দলীয় কার্যালয়ে সম্মেলনে উপজেলা আ.লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার। প্রদীপ সরকার বলেন, ৩০ জুলাই গোদাগাড়ী পৌরসভা আ.লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলনে হট্টগোলের সময় এমপি ফারুক চৌধুরী দৌড়ে পালিয়ে গিয়ে পৌরসভায় ওঠেন, যা সম্পূর্ণরূপে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। এমপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আ.লীগের কেন্দ্র কমিটিকে ভুলভাল বোঝানোর চেষ্টায় লিপ্ত হয়েছেন, যা কখনোই সফল হবে না। প্রদীপ সরকার আরও বলেন, বিএনপির ঘাঁটি ভেঙে তছনছ করে আজকে তানোর-গোদাগাড়ীকে আ.লীগের ঘাঁটিতে পরিণত করে দলকে নতুন রূপ দিয়েছেন। তিনি পালিয়ে যাওয়া নেতা নয়, তিনি কর্মীদের জন্য জীবন বাজি রেখে কাজ করেন। পৌরসভার সম্মেলনে কমিটির নাম ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে কথা কাটাকাটি হয়। তার আগেই এমপি পৌরসভায় গিয়ে চা-চক্র করেন। তার বিরুদ্ধে নিজ দলের নৌকাবিরোধীরা আগেও যড়যন্ত্র করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। এ সময় তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক শিক্ষক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, আ.লীগ নেতা আবুল বাসার সুজন, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুল মতিন, মুন্ডুমালা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মোহাম্মাদ হোসেন মুন্টু, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।