বঙ্গমাতার কারণেই বঙ্গবন্ধুর রাজনৈতিক পথচলা মসৃণ হয়েছিল: আমু – দৈনিক গণঅধিকার

বঙ্গমাতার কারণেই বঙ্গবন্ধুর রাজনৈতিক পথচলা মসৃণ হয়েছিল: আমু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৩ | ১০:৪০
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, মানুষের পিছুটানে যদি বাধা না থাকে, সংশয় না থাকে তাহলে তার জন্য যে কোনো কাজ করা সহজ হয়ে যায়। বঙ্গবন্ধু সে রকম মানুষই পেয়েছিলেন। বঙ্গমাতা কখনো বঙ্গবন্ধুর পথে বাধা হয়ে দাঁড়াননি। তিনি সাংসারিক সব দায়-দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছিলেন বলেই বঙ্গবন্ধুর রাজনৈতিক পথচলা মসৃণ হয়েছিল। এমনকি বঙ্গবন্ধু যে অসমাপ্ত আত্মজীবনী লিখেছিলেন- এই আত্মজীবনী লেখার পেছনে প্রেরণা ছিল বঙ্গমাতার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার যুবলীগ আয়োজিত ‘প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষী নারী’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন আমির হোসেন আমু। আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু তখন জেলে। বঙ্গমাতা খাতা-কলম নিয়ে জেলে গিয়ে বঙ্গবন্ধুকে দিয়ে বলেছিলেন বসে বসে লিখো। আগরতলা ষড়যন্ত্র মামলার সফলতা থেকে ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের পেছনে বঙ্গমাতার অবদান সবচেয়ে বেশি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এতে বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক ড. সাদেকা হালিম ও দলের কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট তারানা হালিম। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। দীপু মনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ পথ পরিক্রমায় জাতির পিতা হওয়ার পেছনে যে মানুষটির সবচেয়ে বেশি অবদান তিনি হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। ৬ দফার সময় যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়, তখন তিনি কিভাবে দল চালিয়েছেন, নেতাকর্মীদের পাশে ছিলেন তা জেনে সত্যিই অভিভূত হতে হয়। অধ্যাপক সাদেকা হালিম বলেন, বাংলাদেশের সৃষ্টির লগ্নে অনেকের অবদান লেখা আছে; কিন্তু বঙ্গমাতার বিষয়ে সেভাবে লেখা হয়নি, তার অবদানকে সেভাবে তুলে ধরা হয়নি। বর্তমানে তাকে নিয়ে অনেক লেখালেখি হওয়ার কারণে আমরা বঙ্গমাতার অবদান সম্পর্কে জানতে পারছি। শেখ ফজলে শামস্ পরশ বলেন, ফার্স্ট লেডি হওয়া সত্ত্বেও অতি সাধারণ জীবনযাপন ছিল বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের। আজন্ম কষ্ট, বঞ্চনা এবং বিয়োগব্যথা তাকে এক অসাধারণ মানবিক ব্যক্তিতে রূপান্তরিত করেছিল। তার কোনো জৌলুস ছিল না, ছিল না কোনো চাকচিক্য। অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন বেগম মুজিব। তার চাল-চলনে ছিল শাশ্বত বাঙালির মধ্যবিত্ত নারীর চিরায়ত রূপ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার