মালয়েশিয়ায় বাংলাদেশ ও মিয়ানমারের ১৮ ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা – দৈনিক গণঅধিকার

মালয়েশিয়ায় বাংলাদেশ ও মিয়ানমারের ১৮ ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৩ | ৫:১৩
ব্যবসায়িক কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় বাংলাদেশ ও মিয়ানমারের ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করেছে কুয়ালালামপুর সিটি করপোরেশনের (ডিবিকেএল) এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। বৃহস্পতিবার ফেসবুকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিবিকেএল। এর আগে বুধবার অভিযান পরিচালনা করা হয়। ডিবিকেএল বলেছে, রাজধানীর আশপাশে জালান কুচাই লামা, জালান পান্তাই দালাম, তামান মেলাতি গোমবাক, জালান পুডু চেরাস, জালান জিনজান, তামান ফাদাসন কেপং, জালান দেশা তাসিক সুঙ্গাই বেসি এবং পেকানে আটটি হটস্পটে অভিযান পরিচালনা করা হয়। মোট ২৫টি প্রতিষ্ঠান পরিদর্শন করে ১৮টি সিলগালা করে দেওয়া হয়। ওই সব প্রতিষ্ঠানের বৈধ কোনো ব্যবসায়িক কাগজপত্র ছিল না। বিবৃতিতে ডিবিকেএল বলেছে, বাংলাদেশ ও মিয়ানমারের মালিকানাধীন কার ওয়াশ, পোশাক, ব্যাগ, মোবাইল ফোন সরঞ্জাম, রেস্টুরেন্টসহ ২৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠান মালিকরা বৈধ ব্যবসায়িক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় দেশটির স্থানীয় সরকার আইন ১৯৭৬-এর ১০১(১)(ভি) অনুযায়ী তাৎক্ষণিকভাবে এগুলো বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশিদের নিয়োগ এবং ডিবিকেএল থেকে লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করায় মোট ১৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ডিবিকেএল আরও বলেছে, ১১টি সংসদীয় নির্বাচনি এলাকায় বিদেশি নাগরিক পরিচালিত যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেসব এলাকায় ক্রমাগত পর্যবেক্ষণ এবং তদন্ত চলবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।