গোদাগাড়ীতে মাদক মামলা দেওয়ায় পুলিশের বিরুদ্ধে অপপ্রচার – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪
১২:৪৯ অপরাহ্ণ

গোদাগাড়ীতে মাদক মামলা দেওয়ায় পুলিশের বিরুদ্ধে অপপ্রচার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ | ১২:৪৯
রাজশাহীর গোদাগাড়ীতে ৮০ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেন গোদাগাড়ী থানা পুলিশ।আটকের পর থেকে মাদক কারবারিদের রোষানলে পড়েন থানা পুলিশ।মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তিকর পরিবেশ তৈরির চেষ্টা করছেন চক্রটি।প্রকৃত ঘটনাকে আড়াল করে মাদক কারবারিদের বাঁচাতে মরিয়া চক্রটি। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যার ৭ টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী থানা পুলিশ।অভিযানে ৮০ গ্রাম হেরোইন উদ্ধারসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।ওই ঘটনায় অপর দুই মাদক কারবারি পালিয়ে যায়। আটক মাদক কারবারি হলেন, উপজেলার উজানপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আসাদুজ্জামান হাসান (২৭)। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অপর দুই মাদক কারবারি হলেন, একই গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে এবাদুর হক (৪৩) ও আকবর আলীর ছেলে সাগর (২৬)। আটক আসাদুজ্জামান হাসানের পূর্বেও ২টি মাদক মামলা ছিলো। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, উপজেলার মাটিকাটা বাইপাস সড়ক সংলগ্ন জনৈক আনারুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তার উপরে কতিপয় মাদক কারবারি মাদক ব্যবসায় লিপ্ত ছিলেন।এসময় ঘটনাস্থলে গোদাগাড়ী থানার পুলিশ উপস্থিত হলে তিনজন ব্যক্তি পালিয়ে যায়।পুলিশ তাদের ধাওয়া করে তৎক্ষনাৎ আসাদুজ্জামান নামে একজনকে আটক করেন।অপর দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের ফেলে যাওয়া মাদক উদ্ধার করেন পুলিশ।দুজনের ফেলে যাওয়া দুটি হেরোইনের প্যাকেটসহ আটক আসাদুজ্জামান হাসানের নিকট থেকে অপর আরেক প্যাকেট জব্দ করে একত্র করলে ৮০ গ্রাম হেরোইন জব্দ করেন পুলিশ।মাদক কারবারিদের ফেলে যাওয়া ৮০ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। প্রত্যক্ষদর্শী ও স্বাক্ষীদের সঙ্গে কথা বলে জানা যায়, আটক আসাদুজ্জামান হাসানসহ পলাতকদের বাঁচাতে তৎক্ষনাৎ একটি হট্টগোল বাধাতে চেষ্টা করছিলো কিছু হোয়াইট কালারের গডফাদার।আসামীসহ পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।এঘটনায় পুলিশকে ফাঁসাতে ও মাদক কারবারিদের বাঁচাতে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়। জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।ঘটনাস্থল থেকে একজন মাদক কারবারিসহ ৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।দুজন মাদক কারবারি মাদক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়েছে।তাঁদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।ওই ঘটনায় মাদক কারবারি ও তাদের গডফাদাররা বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে।আমরা এসব বিষয়ে উদ্বিগ্ন নই।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।