ফতুল্লায় প্রেমিকার ধর্ষণ মামলায় প্রেমিক আটক – দৈনিক গণঅধিকার

ফতুল্লায় প্রেমিকার ধর্ষণ মামলায় প্রেমিক আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৪ | ১:৫৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিকার (১৭) ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রেমিক তামিম আহম্মেদকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ মে) তাকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করা হয়। তামিম আহমেদ কুমিল্লার তিতাস থানার জগতপুরের খালেক সরকারের ছেলে। এর আগে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে তামিমকে আসামি করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী কলেজছাত্রী তার পরিবারের সঙ্গে ফতুল্লার ভুইগড়ে ভাড়া বাসায় থেকে নারায়ণগঞ্জের একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ালেখা করেন। অভিযুক্ত আসামি একই এলাকায় ভাড়ায় বসবাস করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ এপ্রিল ওই ছাত্রীর পরিবারের লোকজন বাসায় না থাকায় দুপুর ২টার দিকে অভিযুক্ত তামিম সেখানে যান। একপর্যায়ে দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক হয়। পরে ওই ছাত্রী বিয়ের কথা বললে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. জুয়েল জানান, মামলা হয়েছে। অভিযুক্ত আসামি তামিমকে বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।